Logo
Logo
×

Advertisement

রাজনীতি

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

জাতীয় ছাত্রশক্তির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এ ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারে দেশব্যাপী অভিযান চালানোর দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌলভীবাজারে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হাসিব আল ইসলামের ওপর হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সংগঠনটির দাবি, হাসিবের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দেশব্যাপী সংঘবদ্ধ হামলা ও তৎপরতা অব্যাহত রয়েছে। হাসিবের ওপর হামলা, সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা একই ষড়যন্ত্রের অংশ। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্যাসিস্ট ও তাদের দোসররা দেশে পুনরায় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। পতিত স্বৈরাচারের দোসররা ফিরে আসার স্বপ্ন দেখলেও সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা স্পষ্ট। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধ এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ও তার মন্ত্রণালয় চরমভাবে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না।

এ পরিস্থিতিতে তিন দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। দাবিগুলো হলো—হাসিব আল ইসলামের ওপর হামলাকারীসহ গত দুই দিনে সারাদেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের মুখোমুখি করা; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশব্যাপী চিরুনি অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি ইবি ছাত্রশিবিরের

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি ইবি ছাত্রশিবিরের

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

‘লীগ প্রতিরোধ মিছিল’ কর্মসূচি পালনের ঘোষণা জাতীয় ছাত্রশক্তির

‘লীগ প্রতিরোধ মিছিল’ কর্মসূচি পালনের ঘোষণা জাতীয় ছাত্রশক্তির

আরও পড়ুন

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

পয়েন্ট অব অর্ডারে নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম