Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

গুলশান-২ গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। ছবি: যুগান্তর

Advertisement

পতিত স্বৈরাচার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, সহিংসতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর ঢাকা-১৭ আসনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে গুলশান-২ গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে গুলশান-১ গোলচত্বরে গিয়ে তা শেষ হয়। মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও যুবদল ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব শরিফুল ইসলাম মিলন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক ময়নসিংহ সিদ্দিকী রনি, গুলশান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এসএ মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবিরসহ গুলশান থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

গোপন বৈঠক থেকে জেলা আ.লীগের নেতাসহ গ্রেফতার ৭

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি ইবি ছাত্রশিবিরের

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি ইবি ছাত্রশিবিরের

আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

পুলিশের ওপর হামলা চালিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

পুলিশের ওপর হামলা চালিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

‘হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না’

‘হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না’

আরও পড়ুন

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

পয়েন্ট অব অর্ডারে নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম