Logo
Logo
×

Advertisement

জাতীয়

সংসদে বিরোধীদলীয় নেতা

গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে?

ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

গোয়েন্দা সংস্থার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। অথচ বিরোধী দলের সদস্যদের নানাভাবে নাজেহাল করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় রয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে। ওইটাই নিরাপদ নাই, সেই গোয়েন্দারা কী করে?’

গোয়েন্দা সংস্থার তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা মাঝে মাঝে সফল গোয়েন্দার তথ্য শুনি, ভুয়া তথ্য। যেটা নিশ্চিত তথ্য, যেটা শতভাগ ভুয়া।’

বিরোধী দলের সদস্যদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে চাপ দেওয়ার অভিযোগও তোলেন তিনি। এ প্রসঙ্গে এক সংসদ সদস্যের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘এখন বিভিন্ন জায়গায় বিরোধী দলের সদস্যদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার জন্য গোয়েন্দারা এখন ফাংশনিং। এইমাত্র একজন সংসদ সদস্য বললেন যে, কোনো একটা গোয়েন্দা দপ্তর থেকে তাকে ফোন করে বলা হয়েছে, আপনি জামায়াত ছেড়ে দেন। আপনি এই কাজ করেন।’

ওই সংসদ সদস্যকে ফোন করা নম্বরটি সংরক্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়ার পরামর্শ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, এটা ভুয়াও হতে পারে, সঠিকও হতে পারে। এই নম্বরটা রেকর্ড করে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে দিয়ে দেই, তারা দেখুক সে কে।’

কোনো রাজনৈতিক দল ছাড়ার নির্দেশ দেওয়ার অধিকার গোয়েন্দা সদস্যদের আছে কি না, সেই প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই কথা বলার দায়িত্ব এবং অধিকার আদৌ কোনো গোয়েন্দা সদস্যের আছে কি না?’

এ ধরনের কর্মকাণ্ডকে ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘এটা একটা অডাসিটি। আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগ। আমরা ওই যুগটা আর ফিরে আসুক দেখতে চাই না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করবে ১১ দলীয় ঐক্য

সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করবে ১১ দলীয় ঐক্য

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের

জনগণকে বুঝতে ব্যর্থ হলে চব্বিশ ফিরে আসবে: জামায়াত আমির

জনগণকে বুঝতে ব্যর্থ হলে চব্বিশ ফিরে আসবে: জামায়াত আমির

৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর

৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

আরও পড়ুন

হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই

হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই

আখতারুজ্জামানের মামলার তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

আখতারুজ্জামানের মামলার তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

সংসদে বিরোধীদলীয় নেতা গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে?

গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে?

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম