Logo
Logo
×

Advertisement

জাতীয়

আখতারুজ্জামানের মামলার তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

আখতারুজ্জামানের মামলার তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

ছবি: সংগৃহীত

Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এই তারিখ ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, এদিন এই মামলায় আসামি আখতারুজ্জামান আদালতে হাজিরা দেন। মামলাটিতে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও পুলিশ কোনো প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন করে এই তারিখ নির্ধারণ করেন।

ঘটনার সূত্রপাত ও মামলার পটভূমি

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন। তাদের ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ৯টা ৮ মিনিটে পার্কিং করে। পরে যাত্রীরা ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করে ইমিগ্রেশন শেষে লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যান।

সে সময় বিমানবন্দরে আগমনী যাত্রীর চাপ বেশি থাকায় সাময়িকভাবে ট্রলির সংকট দেখা দেয় এবং ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়। কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভেঙে ট্রলি নেওয়ার চেষ্টা করেন। পরে লাগেজ আসতে দেরি হওয়া এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে কয়েকজন উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলে অভিযোগ করা হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ

অভিযোগে আরও বলা হয়, এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে ডেকে পাঠান। নির্বাহী পরিচালক সেখানে উপস্থিত হয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার সময় আখতারুজ্জামান তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে গিয়ে রূঢ় ও অশালীন ভাষায় কথা বলেন।

নির্বাহী পরিচালক বিমানবন্দরে অতিরিক্ত যাত্রীর চাপ ও ট্রলি ব্যবস্থাপনার বিষয়টি বোঝানোর চেষ্টা করলে আখতারুজ্জামান আরও উত্তেজিত হয়ে তাকে বিভিন্ন অবমাননাকর ও হুমকিধামকিপূর্ণ কথা বলেন। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন নির্বাহী পরিচালককে সেখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান। এ ছাড়া বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয় এজাহারে।

গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়া

এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঘটনার পরদিন গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ১ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন লাভ করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তা, জামিন পেলেন মেজর আখতার

নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তা, জামিন পেলেন মেজর আখতার

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

ডিবির হেফাজতে জামায়াত নেতা মেজর অব. আখতারুজ্জামান

ডিবির হেফাজতে জামায়াত নেতা মেজর অব. আখতারুজ্জামান

যে কারণে জামায়াতে যোগ দিয়েছেন, জানালেন আখতারুজ্জামান

যে কারণে জামায়াতে যোগ দিয়েছেন, জানালেন আখতারুজ্জামান

জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

আরও পড়ুন

হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই

হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই

আখতারুজ্জামানের মামলার তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

আখতারুজ্জামানের মামলার তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

সংসদে বিরোধীদলীয় নেতা গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে?

গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে?

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম