Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

Advertisement

সারাদেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তার পাশাপাশি পরোক্ষ সহযোগিতার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকারের নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারাদেশে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। এসব ঘটনার দায় বিএনপি সরকার এড়াতে পারে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থক ও সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ সারাদেশে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু এসব ঘটনা দমনে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা ব্যর্থ হচ্ছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

তিনি বলেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। গণপরিবহন, সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতগুলো ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কার্যকর পদক্ষেপ না নেওয়া উদ্বেগজনক।


বিবৃতিতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন এবং ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করেন গোলাম পরওয়ার। ফরিদপুরে বাসে আগুনের ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

গোলাম পরওয়ারের অভিযোগ, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংবিধান ও রাষ্ট্রকাঠামো সংস্কার না করায় ফ্যাসিস্ট শক্তিগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিস্ময়কর নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বিভিন্ন সময়ে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও সরকার তাতে কর্ণপাত করছে না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে।

সরকার নিজেদের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকটের দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার। তবে অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধী দলের ওপর চাপানোর এ অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা ও বিস্ফোরণের ঘটনা কঠোর হাতে দমনে সরকারের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার। অন্যথায় এসব ঘটনার ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঠেকাতে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান ও রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আনতে হবে। তা না হলে জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

বিএনপি-জামায়াত-এনসিপি বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

‘আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই’

‘আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই’

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা

সিলেটে জামায়াতের নতুন কমিটি গঠন, নেতৃত্বে যারা

সিলেটে জামায়াতের নতুন কমিটি গঠন, নেতৃত্বে যারা

আরও পড়ুন

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম