Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে মিথ্যাচার করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ বক্তব্যের জবাব শিগগিরই দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন রাশেদ খান।

পোস্টে তিনি লেখেন, ‘ওয়েট অ্যান্ড সি, ডা. শফিকুর রহমান। আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেননি বলে জাতীয় সংসদে যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের জবাব আপনি শিগগির পাবেন।’

এর আগে একাধিক ফেসবুক পোস্টে জামায়াত নেতাদের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ তুলেছিলেন রাশেদ খান।

তবে বুধবার জাতীয় সংসদে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এই সংসদের ৩৫০ জন সদস্যের সামনে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার ইতিহাস আমাদের নেই।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

‘আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির’

‘আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির’

গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে?

সংসদে বিরোধীদলীয় নেতা গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে?

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

এনসিপি ধন্যবাদ পাওয়ার যোগ্য: রাশেদ খাঁন

এনসিপি ধন্যবাদ পাওয়ার যোগ্য: রাশেদ খাঁন

‘আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই’

‘আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই’

আরও পড়ুন

ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান

ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ, হট্টগোল

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ, হট্টগোল

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: রিজভী

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম