Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

ছবি: সংগৃহীত

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে স্থাপিত জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে আবারও কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে স্মৃতিস্তম্ভে থাকা মীর মুগ্ধর মুখাবয়বের বেশিরভাগ অংশ ও নাম মুছে ফেলা হয়েছে। এর আগেও একইভাবে স্মৃতিস্তম্ভটি বিকৃত করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. উজ্জ্বল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১১ নভেম্বর) বিকালে স্মৃতিস্তম্ভটিতে কালি লেপে দেওয়ার বিষয়টি তার নজরে আসে। এর আগেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছিলো বলে তিনি উল্লেখ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। 

উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ নভেম্বরও চিনাইরে মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে একইভাবে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে কে বা কারা এটা করেছিলো সেটা তখনো নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসি বদলি

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসি বদলি

তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

একসঙ্গে ছাত্রদলের ১৯ কমিটি বিলুপ্ত

একসঙ্গে ছাত্রদলের ১৯ কমিটি বিলুপ্ত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, এমপির আশ্বাসে আলটিমেটাম দিয়ে প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, এমপির আশ্বাসে আলটিমেটাম দিয়ে প্রত্যাহার

৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, বন্ধ গুরুত্বপূর্ণ দুটি রেলপথ

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, বন্ধ গুরুত্বপূর্ণ দুটি রেলপথ

আরও পড়ুন

গাজীপুরে দেড় ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

গাজীপুরে দেড় ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

পদ্মায় ধরা পড়ল ২৩ কেজির কাতল

পদ্মায় ধরা পড়ল ২৩ কেজির কাতল

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম