Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পদ্মায় ধরা পড়ল ২৩ কেজির কাতল

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

পদ্মায় ধরা পড়ল ২৩ কেজির কাতল

ছবি: সংগৃহীত

Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলে লুতফর হালদারের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মাঝনদীতে জেলের চাপ জালে মাছটি ধরা পড়ে।

জেলে লুতফর হালদার জানান, বুধবার রাত ১০টার দিকে সঙ্গীদের নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ফেরিঘাট এলাকায় মাছ ধরতে যান তিনি। রাতে নদীতে জাল ফেলে অপেক্ষা করছিলেন তারা। পরে ভোরের দিকে হঠাৎ জালে জোরে ধাক্কা লাগলে বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। জালটি নদী থেকে তুলতেই বিশাল একটি কাতল মাছ দেখতে পান। এতো বড় মাছ পেয়ে তিনি ও তার সঙ্গীরা বেশ খুশি।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে কাতল মাছটি জেলে তার দোকানে নিয়ে আসেন। পরে নিলামের মাধ্যমে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউলের আড়ত থেকে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন। পরে কেজিতে কিছুটা লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার গুলশানে মাছটি বিক্রি করে দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪

সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল, ৭৩ হাজার টাকায় বিক্রি

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল, ৭৩ হাজার টাকায় বিক্রি

ইয়াবা বিক্রির অভিযোগে তরুণ দলের সাধারণ সম্পাদক আটক

ইয়াবা বিক্রির অভিযোগে তরুণ দলের সাধারণ সম্পাদক আটক

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মিছিল

ভোলায় জেলের জালে ১৮ কেজি ওজনের কাতল

বিক্রি ১৮ হাজার টাকায় ভোলায় জেলের জালে ১৮ কেজি ওজনের কাতল

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বড় বাগাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বড় বাগাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা

আরও পড়ুন

গাজীপুরে দেড় ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

গাজীপুরে দেড় ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

পদ্মায় ধরা পড়ল ২৩ কেজির কাতল

পদ্মায় ধরা পড়ল ২৩ কেজির কাতল

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম