গাজীপুরে দেড় ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে মহাসড়ক অবরোধ করলেও নিজে থেকেই অবরোধ ছেড়ে দেন শ্রমিকরা৷
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে আন্দোলন শুরুর প্রায় দেড় ঘণ্টা পর সোয়া ১০টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়৷ তবে শ্রমিক অসন্তোষের কারণে ৭ থেকে ১০টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়৷ পরে কারখানা ছুটি দিলে কিছু শ্রমিক মহাসড়কে অবস্থান নেয়৷
খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যান৷ তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়ক অবস্থান নেন, এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ পরে সকাল ১০টার পরে শ্রমিকরা নিজে থেকেই মহাসড়ক ছেড়ে দেন৷ এরপর যান চলাচল শুরু হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিয়েছেন৷ এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। ওই এলাকার ৭টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।
