Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, এমপির আশ্বাসে আলটিমেটাম দিয়ে প্রত্যাহার

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, এমপির আশ্বাসে আলটিমেটাম দিয়ে প্রত্যাহার

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে প্রায় সাড়ে চার ঘণ্টা রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এদিকে এমপির আশ্বাসে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

রোববার সকাল ৭টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ এবং আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক অবরোধ করে রাখেন তারা।

এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কপথে যান চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন হাজারও যাত্রী।

রেলপথ অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন সকাল সাড়ে ৮টা থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে যায় ভৈরব রেলওয়ে স্টেশনে। এছাড়া ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

অন্যদিকে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের অনেককে হেঁটে গন্তব্যে যেতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল নিয়ে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়। নবগঠিত ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশিত হয়। শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা।

সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন এবং আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে চিঠি দেয়। এরপর থেকে এ প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তারা বিভিন্ন কর্মসূচি পালন করেন এবং প্রস্তাব বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন।

জানা গেছে, বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া বরিশল গ্রামের বাসিন্দা। তার বাবা ফজলুর রহমান ভূঁইয়া বর্তমানে বরিশল ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে রয়েছেন।

রোববার সকাল থেকেই সদর উপজেলার বাসুদেব ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের বিক্ষুব্ধ লোকজন কোড্ডা লেভেল ক্রসিং এলাকায় জড়ো হতে থাকেন। কর্মসূচিতে নারীরাও অংশ নেন। একপর্যায়ে তারা রেলপথ ও আন্তর্জাতিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে দুই রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়কেও যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

কোড্ডা লেভেল ক্রসিং এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- বাসুদেব ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান নেসার উদ্দিন শের শাহ, জেলা আইন ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মামুন পাঠান, বাসুদেব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভূঁইয়া ও সদর উপজেলা বিএনপির সদস্য শিপন ভূঁইয়া।

বক্তারা বলেন, সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করা হচ্ছে। বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার এ পরিকল্পনা তারা কোনোভাবেই মেনে নেবেন না। এ প্রস্তাব বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিকে অবরোধের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুবের পক্ষে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পরে তিন দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। বেলা পৌনে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা তিন দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন। ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে এ বিষয়ে আলোচনায় বসবে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম বলেন, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা ছিল। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন ভৈরব স্টেশনে আটকা পড়ে। বেলা পৌনে ১২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, বন্ধ গুরুত্বপূর্ণ দুটি রেলপথ

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, বন্ধ গুরুত্বপূর্ণ দুটি রেলপথ

কসবায় আনন্দ মিছিল ঘিরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭

কসবায় আনন্দ মিছিল ঘিরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

আরও পড়ুন

শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

রেলে ডিউটি পাশ জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে

রেলে ডিউটি পাশ জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে

শিক্ষা ও পুষ্টি নিশ্চিতে সমবায়ের বিকল্প নেই: রিজভী

শিক্ষা ও পুষ্টি নিশ্চিতে সমবায়ের বিকল্প নেই: রিজভী

জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম