Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

Advertisement

শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তৈরি পোশাক খাতে উসকানি ও অর্থ জোগানের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্প্রতি তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে তৃতীয়পক্ষ হয়ে প্রভাব বিস্তার, অস্থিরতা তৈরিতে উসকানি এবং অর্থ জোগানের অভিযোগে সাভার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ সোহেল ওরফে টেনশন সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

সাভারের পৌর এলাকা ব্যাংক টাউন থেকে সোহেলকে গ্রেফতার করা হয়। তিনি ব্যাংক টাউন এলাকার মো. শাহাদাৎ হোসেনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, সম্প্রতি মজুরি বৃদ্ধির দাবিতে সৃষ্ট আন্দোলনকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে তৃতীয়পক্ষ হয়ে উসকানি দিচ্ছিলেন সোহেল। এছাড়া এ অস্থিরতা তৈরিতে বিভিন্ন উপায়ে নাশকতাকারীদের মধ্যে অর্থ জোগানদাতা হিসেবেও ভূমিকা রাখছিলেন তিনি। পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া সোহেলের বিরুদ্ধে ২০২৪ সালে গণঅভ্যুত্থানে ছাত্র হত্যার ঘটনায় দায়েরকৃত একটি মামলাও রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্টতাও পেয়েছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে পোশাক খাতে অস্থিরতা তৈরির ঘটনায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে সাভারের আশুলিয়ায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার ছয়তলা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলে মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। সাভার শিল্পাঞ্চলে কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি, শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সাভারে এক রাতে অন্তত তিনটি ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

সাভারে এক রাতে অন্তত তিনটি ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

বৃদ্ধির দাবি যৌক্তিক, প্রশ্ন পরিমাণে

পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক, প্রশ্ন পরিমাণে

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

তাদের সুপরিকল্পিত ছক, ঢাকায় জড়ো করা হয়েছিল ক্যাডার বাহিনী

তাদের সুপরিকল্পিত ছক, ঢাকায় জড়ো করা হয়েছিল ক্যাডার বাহিনী

আরও পড়ুন

কিস্তি আর সুদের জালে বন্দি চারঘাটের মানুষ, আত্মগোপনে ১০ পরিবার

কিস্তি আর সুদের জালে বন্দি চারঘাটের মানুষ, আত্মগোপনে ১০ পরিবার

সবুজ পাতার বুক চিরে মাথা তুলেছে ফুলকপি, স্বপ্ন বুনছে কৃষক

সবুজ পাতার বুক চিরে মাথা তুলেছে ফুলকপি, স্বপ্ন বুনছে কৃষক

এপারে আসতে হলে ফিটফাট হয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

এপারে আসতে হলে ফিটফাট হয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম