Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, বন্ধ গুরুত্বপূর্ণ দুটি রেলপথ

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, বন্ধ গুরুত্বপূর্ণ দুটি রেলপথ

ছবি: সংগৃহীত

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহালের দাবি ও সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা।

রোববার (১৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় বাসুদেব ইউনিয়নবাসী রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই দুটি রেলপথে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের নির্ধারিত সময়ে যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল ভেঙে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে একই বছরের ৪ জুন গেজেট প্রকাশিত হয়। বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই বিষয়টির প্রতিবাদ করলেও এর কোনো সুরাহা মেলেনি। বরং সম্প্রতি সদর উপজেলার তিনটি ইউনিয়ন বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা করার প্রস্তাব করা হয়।

যার নেপথ্যে কাজ করছেন জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় জনতা।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। জানমালের কোনো ক্ষতি যাতে না হয়, সে জন্য নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

কসবায় আনন্দ মিছিল ঘিরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭

কসবায় আনন্দ মিছিল ঘিরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

আরও পড়ুন

ধামরাইয়ে ৭২ ঘণ্টায় তিন বাসে আগুন

ধামরাইয়ে ৭২ ঘণ্টায় তিন বাসে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, বন্ধ গুরুত্বপূর্ণ দুটি রেলপথ

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, বন্ধ গুরুত্বপূর্ণ দুটি রেলপথ

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কমিটি গঠনের চার মাসের মাথায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা

কমিটি গঠনের চার মাসের মাথায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম