Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কমিটি গঠনের চার মাসের মাথায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা

Icon

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম

Advertisement

কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের চার মাসের মাথায় সদস্য সচিব মো. আবুল কালাম আজাদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

শনিবার (৭ নভেম্বর) বিকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারকে নতুন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাত ১০টায় অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন।

দলীয় সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আবুল কালাম আজাদকে দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে পদ থেকে অব্যাহতি পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজেকে ‘ভারমুক্ত’ উল্লেখ করে মো. আবুল কালাম আজাদ লেখেন, দেবিদ্বার উপজেলা বিএনপির রাজনীতি দেবিদ্বারে নয়, সুন্দর খেলা যিনি খেলছেন তাকে ধন্যবাদ। আমাকে অব্যাহতি দিয়ে অনেকটা ভারমুক্ত করার জন্য ধন্যবাদ না দিয়ে পারলাম না।

দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার (৮ নভেম্বর) দুপুর ২টায় আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। অথচ উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ একক স্বাক্ষরিত অপর একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পালটা র‍্যালি আয়োজনের ঘোষণা দেন।

তিনি আরও জানান, ওই বিজ্ঞপ্তিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরাসহ কয়েকজন নেতার নাম অতিথি হিসেবে উল্লেখ করা হলেও তাদের এ বিষয়ে কিছুই জানানো হয়নি বা তারা কেউই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এমন সমান্তরাল বা পালটা কর্মসূচি ঘোষণা করায় দলের শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুলাই মো. জসিম উদ্দিনকে আহ্বায়ক এবং আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ১৬ সদস্যবিশিষ্ট দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: তারেক রহমান

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্র ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: তারেক রহমান

‘সার্বভৌমত্ব’র অন্তহীন মিছিল

‘সার্বভৌমত্ব’র অন্তহীন মিছিল

বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

‘৭১ ও ২৪-এর রাজাকার’ মিলেমিশে একাকার

সমাবেশে রাশেদ খাঁন ‘৭১ ও ২৪-এর রাজাকার’ মিলেমিশে একাকার

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কমিটি গঠনের চার মাসের মাথায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা

কমিটি গঠনের চার মাসের মাথায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা

ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত

ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম