Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি।

Advertisement

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য সোমবার (৯ নভেম্বর) রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

রোববার (৮ নভেম্বর) নেসকোর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি ফিডারের আওতাধীন ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা ছাঁটাই এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকোর নির্ধারিত সূচি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন সাবস্টেশন থেকে মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নার্সারি, শালবন হাজির খামার, জুট মিলের পূর্ব পর্যন্ত মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল ও ফায়ার সার্ভিস মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া একই সময়ে ১১ কেভি জুম্মাপাড়া ফিডারের আওতাধীন জাহাজ কোম্পানি, জি এল রায় রোড, ফায়ার সার্ভিস, ইন্দ্ররা মোড়, পুলিশ ফাঁড়ি, পায়রা চত্বর, আজিজ সুপার মার্কেট, জুম্মাপাড়া, পলিটেকনিক গেট, সদর মসজিদ, পাকার মাথা, কুকরুল ঈদগাহ মাঠ এবং জুম্মাপাড়া আইসক্রিম ফ্যাক্টরিসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?

‘মানবতার অটোওয়ালা’ মিজানুর রহমান

‘মানবতার অটোওয়ালা’ মিজানুর রহমান

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

আজ সকাল থেকেই ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ সকাল থেকেই ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শীতে বিদ্যুৎ বিল কমাতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

শীতে বিদ্যুৎ বিল কমাতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

আরও পড়ুন

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কমিটি গঠনের চার মাসের মাথায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা

কমিটি গঠনের চার মাসের মাথায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা

ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত

ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম