Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকেও দায়িত্ব পালনে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের নির্দেশনায় এবং সহ-দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকজ পাওয়া নেতারা হলেন— শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, নবাব সলিমুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমন, আ ফ ম কামাল উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক রিফাত হোসেন ও সভাপতি ফাহাদুর জামান শোভন, শেরেবাংলা একে ফজলুল হক হল শাখার সভাপতি সাইফ বিন মাহবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম, শহিদ সালাম-বরকত হল শাখার সভাপতি সাইদুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ হল শাখার সভাপতি ফিরোজ আহমেদ পাপন, আল-বেরুনী হল শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখার সভাপতি হামিদুল্লাহ সালমান।

নোটিশে বলা হয়েছে- বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা সত্ত্বেও দায়িত্ব অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

বাকৃবিতে শিক্ষার্থীদের মারামারি, ইন্ধনের অভিযোগ অস্বীকার ছাত্রদল নেতার

বাকৃবিতে শিক্ষার্থীদের মারামারি, ইন্ধনের অভিযোগ অস্বীকার ছাত্রদল নেতার

বাড়ি দখলের হুমকি দিয়ে পদ হারালেন জাবি ছাত্রদল নেতা

বাড়ি দখলের হুমকি দিয়ে পদ হারালেন জাবি ছাত্রদল নেতা

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

আরও পড়ুন

কিস্তি আর সুদের জালে বন্দি চারঘাটের মানুষ, আত্মগোপনে ১০ পরিবার

কিস্তি আর সুদের জালে বন্দি চারঘাটের মানুষ, আত্মগোপনে ১০ পরিবার

সবুজ পাতার বুক চিরে মাথা তুলেছে ফুলকপি, স্বপ্ন বুনছে কৃষক

সবুজ পাতার বুক চিরে মাথা তুলেছে ফুলকপি, স্বপ্ন বুনছে কৃষক

এপারে আসতে হলে ফিটফাট হয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

এপারে আসতে হলে ফিটফাট হয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম