Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ফাইল ছবি।

Advertisement

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ৭ ও ৮ নভেম্বর এসব কর্মসূচি পালন করবে সংগঠনটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ছাত্রদলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর (শনিবার) দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও কলেজে দিবসটি উপলক্ষে পোস্টার সাঁটানো হবে। একই দিন বেলা ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এছাড়া দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেবে ছাত্রদলের ঢাকা মহানগরের সব ইউনিট।

দুই দিনের কর্মসূচির শেষ দিন ৮ নভেম্বর (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করবে ছাত্রদল। একই দিন দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর ও জেলা পর্যায়েও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অধ্যক্ষের পদত্যাগ ও পুলিশের হামলার বিচারের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

অধ্যক্ষের পদত্যাগ ও পুলিশের হামলার বিচারের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচাজের্র অভিযোগ, ১৩ ঘণ্টা পর উদ্ধার গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচাজের্র অভিযোগ, ১৩ ঘণ্টা পর উদ্ধার গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ

ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

আরও পড়ুন

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম