Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

ছবি: যুগান্তর

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন নেছার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন কলেজটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনে টানা সাত ঘণ্টা ধরে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। হলের দুটি আবাসিক আসন বাতিল, চাঁদা দাবি এবং শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে তারা অধ্যক্ষের পদত্যাগ দাবি করছেন।

কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম বলেন, কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই হলের ২০২০-২১ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীর আবাসিক আসন বাতিল করেন প্রাধ্যক্ষ অধ্যাপক মেহেরুন নেছা। পরে এর কারণ জানতে তার কাছে গেলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।    

তাবাসসুম আরও অভিযোগ করেন, ওই শিক্ষার্থীদের কাছে ১২ হাজার ৬০০ টাকা চাঁদা দাবি করেন প্রাধ্যক্ষ। চাঁদার পরিমাণ কমানোর অনুরোধ জানিয়ে আসন বাতিল হওয়া এক শিক্ষার্থী তার পা পর্যন্ত ধরেন। কিন্তু এরপরও তিনি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

ওই শিক্ষার্থী বলেন, হলে প্রবেশের সময় কিছুটা দেরি হলেও জরিমানা করা হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে নানা অভিযোগের কারণে আজ সকাল সাড়ে ১০টা থেকে তারা আন্দোলন করছেন। অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন নেছার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অধীনে পরিচালিত হয়। এ বিষয়ে জানতে চাইলে অনুষদটির ডিন অধ্যাপক ড. মো. আব্দুল করিম বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ায় ১৬তম

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ায় ১৬তম

ঢাবির ডিনের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বিপাকে প্রতিবাদকারী শিক্ষার্থীরা ঢাবির ডিনের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় কার্যক্রম বিস্তৃত করেছে এইচআরডিএস

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় কার্যক্রম বিস্তৃত করেছে এইচআরডিএস

দেনমোহর ও ভরণপোষণ আদায়ে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

দেনমোহর ও ভরণপোষণ আদায়ে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

আরও পড়ুন

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

৫৫ মাদ্রাসাপ্রধানকে শোকজ, হাজিরার নির্দেশ ১০ নভেম্বর

৫৫ মাদ্রাসাপ্রধানকে শোকজ, হাজিরার নির্দেশ ১০ নভেম্বর

নতুন এমপিওভুক্ত ৩৭৬ শিক্ষক-কর্মচারী, বিএড স্কেল পেলেন ১,৫৯৪ জন

নতুন এমপিওভুক্ত ৩৭৬ শিক্ষক-কর্মচারী, বিএড স্কেল পেলেন ১,৫৯৪ জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম