প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় কার্যক্রম বিস্তৃত করেছে এইচআরডিএস
Advertisement
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই দেশের ৩০টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করেছে মানবাধিকারভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)। তরুণদের মানবাধিকার সুরক্ষার আন্দোলনে সম্পৃক্ত করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গড়ে ওঠা সংগঠনটি এ সময়ে দেশজুড়ে সাংগঠনিক বিস্তৃতি অর্জন করেছে।
সোমবার (২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের সংগঠনটির সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচআরডিএসের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এবং সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ নভেম্বর তরুণদের মানবাধিকার রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করা এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে এইচআরডিএস। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। এক বছরের ব্যবধানে দেশের ৩০টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এর সাংগঠনিক ইউনিট গড়ে উঠেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনের নেতারা মানবাধিকার সুরক্ষা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং তরুণদের নেতৃত্বে মানবাধিকার আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
