Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর। 

এদিন দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্য চারটি ইউনিটের পরীক্ষা হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষাকেন্দ্রের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

এবার ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০ নম্বর নির্ধারিত থাকবে।

চারুকলা ইউনিট ছাড়া অন্য ইউনিটগুলোতে ৬০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ইউনিট ও শিক্ষার্থীর বিভাগভেদে আবেদনের জন্য পৃথক জিপিএর শর্ত নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য নিজস্ব কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আগামী ২৮ মার্চ ২০২৭ থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২ আগস্ট নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ায় ১৬তম

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ায় ১৬তম

ঢাবির ডিনের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বিপাকে প্রতিবাদকারী শিক্ষার্থীরা ঢাবির ডিনের ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় কার্যক্রম বিস্তৃত করেছে এইচআরডিএস

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় কার্যক্রম বিস্তৃত করেছে এইচআরডিএস

আরও পড়ুন

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ, দেখুন তালিকা

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ, দেখুন তালিকা

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম