Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বাড়ি দখলের হুমকি দিয়ে পদ হারালেন জাবি ছাত্রদল নেতা

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

বাড়ি দখলের হুমকি দিয়ে পদ হারালেন জাবি ছাত্রদল নেতা

সেলিম রেজা

Advertisement

বাড়ি দখলের হুমকি দিয়ে বহিষ্কার হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার কর্মস্থলে গিয়ে তাকে বাড়ি দখলের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সেলিম রেজার বিরুদ্ধে। এ ঘটনায় ‘নানা বিতর্কে জাবি ছাত্রদল নেতা: মীমাংসায় চাপ নইলে দখলের হুমকি’ শিরোনামে শুক্রবার (৬ নভেম্বর) দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিচালক নিয়োগ নিয়ে জাবিতে রেজিস্ট্রার ভবনে তালা, উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

পরিচালক নিয়োগ নিয়ে জাবিতে রেজিস্ট্রার ভবনে তালা, উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

যে ঘটনার জন্য দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন অধ্যাপক শামীমা সুলতানা

যে ঘটনার জন্য দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন অধ্যাপক শামীমা সুলতানা

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

জাবির জঙ্গল থেকে ৩ নারীসহ আটক ৫

জাবির জঙ্গল থেকে ৩ নারীসহ আটক ৫

জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ

জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ

আরও পড়ুন

বাড়ি দখলের হুমকি দিয়ে পদ হারালেন জাবি ছাত্রদল নেতা

বাড়ি দখলের হুমকি দিয়ে পদ হারালেন জাবি ছাত্রদল নেতা

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রীদের আলটিমেটাম

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রীদের আলটিমেটাম

ঢাবিতে শিক্ষার্থীকে এক টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে

ঢাবিতে শিক্ষার্থীকে এক টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে

১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবি

১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম