নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন
Advertisement
জাবি প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম
মোহাইমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। তার সন্ধান চেয়ে জরুরি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১১ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
নিখোঁজ মোহাইমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষে থাকতেন। তার আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যায়, রোববার বিকাল ৩টা ৮ মিনিটে মোহাইমিনুল হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনকে বিষয়টি জরুরিভাবে অবহিত করা হয়েছে। সুইসাইড নোটে বিভাগের অবহেলার বিষয়ে উল্লেখ থাকায় এ নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল হালিম অথবা নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরা বাড়ি।
