Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জাবির জঙ্গল থেকে ৩ নারীসহ আটক ৫

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

জাবির জঙ্গল থেকে ৩ নারীসহ আটক ৫

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার (ডব্লিউআরসি) সংলগ্ন জঙ্গল এলাকা থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগতকে আটক করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার মাধ্যমে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ডব্লিউআরসি সংলগ্ন জঙ্গল এলাকা থেকে ওই ব্যক্তিদের বের হতে দেখে সন্দেহ হয় শিক্ষার্থীদের।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, নির্জন জঙ্গল এলাকা থেকে বের হতে দেখে সন্দেহ হওয়ায় তাদের গতিরোধ করে পরিচয় ও ক্যাম্পাসে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। এ সময় তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছিলেন বলে জানা গেলেও তিনি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

শিক্ষার্থীদের ভাষ্য, জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিদের বক্তব্যে একাধিক অসঙ্গতি দেখা দেয়। তারা কখনো নিজেদের বন্ধু, আবার কখনো পোশাকশ্রমিক বলে দাবি করেন। কার মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশ করেছেন জানতে চাইলে শুরুতে অস্বীকৃতি জানালেও পরে একজনের নাম বলেন। তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ওই ব্যক্তি তাদের চেনেন না বলে জানান। পরে তাদের ব্যাগ তল্লাশি করে সন্দেহজনক সামগ্রী পাওয়ার পর শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেন।

পরবর্তীতে তাদের বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি কন্ট্রোল রুমে নিয়ে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

এ বিষয়ে জাবির প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ভোররাতে ডব্লিউআরসি এলাকার জঙ্গল থেকে বহিরাগত তিন তরুণী ও দুই তরুণকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাদের নিরাপত্তা কন্ট্রোল রুমে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। যেহেতু তারা ক্যাম্পাসের কেউ নন এবং বহিরাগত, তাই অধিকতর তদন্তের জন্য নিরাপত্তা শাখার মাধ্যমে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটক পাঁচজনকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দেওয়া হয়নি। আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিভাবকরা থানায় এলে মুচলেকা নিয়ে তাদের হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ

জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ

প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

পদত্যাগ নিয়ে ছাত্রদল নেত্রী প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশ সেরা জাবি

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশ সেরা জাবি

টাইমস র‌্যাঙ্কিং-এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

টাইমস র‌্যাঙ্কিং-এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

আরও পড়ুন

উত্তরপত্র হারানোর জের অনুমতি ছাড়া প্রতিবাদ দেওয়ায় ইবির জনসংযোগ পরিচালককে শোকজ

অনুমতি ছাড়া প্রতিবাদ দেওয়ায় ইবির জনসংযোগ পরিচালককে শোকজ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী

জাবির জঙ্গল থেকে ৩ নারীসহ আটক ৫

জাবির জঙ্গল থেকে ৩ নারীসহ আটক ৫

চুয়েটে অচলাবস্থা, একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর আহ্বান সাবেক শিক্ষার্থীদের

চুয়েটে অচলাবস্থা, একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর আহ্বান সাবেক শিক্ষার্থীদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম