Logo
Logo
×

Advertisement

জাতীয়

টাইমস র‌্যাঙ্কিং-এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

টাইমস র‌্যাঙ্কিং-এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Advertisement

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের বিখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’। ১১৮টি দেশের প্রায় আড়াই হাজার বিশ্ববিদ্যালয় যাচাই করে তৈরি এই তালিকায় ১ হাজারের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও এই তালিকায় ১ হাজারের মধ্যে বাংলাদেশ থেকে আরও তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।

দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে সেরা এক হাজারের তালিকায় ভারতের ৪০টি এবং পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এছাড়াও তালিকার পরবর্তী ধাপে (১০০০ থেকে ১২০০-এর ঘরে) রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ব্র্যাক ইউনিভার্সিটি।

পড়াশোনার মান, গবেষণা আর সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে তৈরি এই তালিকার একদম এক নম্বরে রয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দুইয়ে আছে যুক্তরাষ্ট্রের এমআইটি এবং যৌথভাবে তিন নম্বরে রয়েছে প্রিন্সটন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। আর প্রতিবেশী দেশ ভারতের সেরা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (২৫৪তম)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

ছাত্রদল নেত্রী ইকরাকে দল  থেকে বহিষ্কার

ছাত্রদল নেত্রী ইকরাকে দল থেকে বহিষ্কার

আরও পড়ুন

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর

দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা

দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক

জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম