Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা

ফাইল ছবি

Advertisement

দোরগোড়ায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সরকারের নির্বাহী আদেশে ছুটি একদিন বাড়ায় এবার সরকারি চাকরিজীবীরা সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের লম্বা ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের পর এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

তবে প্রশ্ন হলো, ছুটির এই সুবাতাস কি শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যই সীমাবদ্ধ থাকবে, নাকি বেসরকারি খাতের কর্মীরাও এই টানা পাঁচ দিনের ছুটির আনন্দে শামিল হতে পারবেন? এ নিয়েই এখন চারদিকে চলছে জল্পনা-কল্পনা।

বিভিন্ন ধরনের ছুটির মধ্যে সাধারণ ছুটি, সরকারি ছুটি ও নির্বাহী আদেশে ছুটি থাকে। সাধারণত, জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে থাকে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কথা এ বিষয়ে জানতে চাওয়া হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির মধ্যে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হবে। মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য সেভাবেই প্রস্তাব প্রস্তুত হচ্ছে।

তিনি বলেন, নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটি ঘোষণা হলে দুর্গাপূজার ছুটি বেড়ে হচ্ছে তিনদিন (২০, ২১ ও ২২ অক্টোবর)। এর সঙ্গে যুক্ত হবে শুক্র ও শনিবারের দুদিনের সাপ্তাহিক ছুটি (২৩ ও ২৪ অক্টোবর)।

তিনি বলেন, দুর্গাপূজার ছুটিতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে বরাবরের মতোই জরুরি পরিষেবা ছাড়াও হাসপাতাল, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা এ ছুটির আওতার বাইরে থাকবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

এবছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটিও বাড়ছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে থাকবে সাধারণ ছুটি। পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস-আদালত খোলা থাকার কথা ছিল। কিন্তু গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটি ঘোষণার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন বলে জানা গেছে।

২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবছর ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে ২৪ অক্টোবর (শনিবার) কর্মস্থলে যোগ দিতে হলে বেসরকারি চাকরিজীবীদের ছুটি একদিন কমে চারদিন হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল

অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ

অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ

আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ

আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

আরও পড়ুন

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর

দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা

দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক

জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম