Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

টাইমস র‌্যাঙ্কিং

সেরা ১ হাজারে ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

সেরা ১ হাজারে ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের বিখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’। ১১৮টি দেশের প্রায় আড়াই হাজার বিশ্ববিদ্যালয় যাচাই করে তৈরি এই তালিকায় সেরা ১ হাজারের মধ্যে জায়গা করে নিয়েছে আমাদের দেশের ৪টি বিশ্ববিদ্যালয়।

প্রতিবেশী দেশগুলোর অবস্থাও বেশ ভালো। সেরা এক হাজারের মধ্যে ভারতের ৪০টি এবং পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

আমাদের দেশের যে চার বিশ্ববিদ্যালয় সেরা ১ হাজারে রয়েছে— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।

এছাড়াও তালিকার একটু পরেই অর্থাৎ ১০০০ থেকে ১২০০-এর ঘরে জায়গা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি চেনা নাম।

পড়াশোনার মান, গবেষণা আর সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে করা এই তালিকার একদম এক নম্বরে আছে ব্রিটেনের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দুইয়ে আছে যুক্তরাষ্ট্রের এমআইটি এবং যৌথভাবে তিন নম্বরে রয়েছে প্রিন্সটন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। আর ভারতের সেরা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (২৫৪তম)।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গণতন্ত্র রক্ষায় রাজপথে ইন্ডিয়া জোট, একসঙ্গে মমতা-সোনিয়া

গণতন্ত্র রক্ষায় রাজপথে ইন্ডিয়া জোট, একসঙ্গে মমতা-সোনিয়া

ক্লাস না নিয়ে টেবিলে পা তুলে গেম খেলেন শিক্ষক

ক্লাস না নিয়ে টেবিলে পা তুলে গেম খেলেন শিক্ষক

টাইমস র‌্যাঙ্কিং সেরা ১ হাজারে ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

সেরা ১ হাজারে ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম