ক্লাস না নিয়ে টেবিলে পা তুলে গেম খেলেন শিক্ষক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: এআইয়ের।
|
ফলো করুন |
|
|---|---|
ক্লাস না নিয়ে টেবিলে পা তুলে গেম খেলেন শিক্ষক। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভিন্ড জেলার নয়গাঁও থানা এলাকার কোট গ্রামের সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘটেছে।
ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক ক্লাস না নিয়ে পড়ানোর পরিবর্তে মোবাইলে গেম খেলেন এবং ছাত্রীদের কাছে তাদের ইনস্টাগ্রাম আইডি চাইতেন। সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ভিন্ডের নয়গাঁও থানা এলাকার কোট গ্রামের সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘটেছে। ছাত্রীদের অভিযোগ, প্রশান্ত নামে ওই শিক্ষক পড়ানোর দিকে মনোযোগ না দিয়ে স্কুলের সময়ে পড়াশোনার সঙ্গে সম্পর্কহীন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক ছাত্রী দাবি করে, ওই শিক্ষক ছাত্রীদের কাছে তাদের ইনস্টাগ্রাম আইডি চেয়েছিলেন। তাকে বলতে শোনা যায়, ‘একজন শিক্ষক পড়ান না, কিন্তু এখানে এসে মেয়েদের ইনস্টাগ্রাম আইডি চান। তিনি পড়াতে আসেন, না কি মেয়েদের ইনস্টাগ্রাম আইডি চাইতে?’
ছাত্রী আরও অভিযোগ করে যে, শিক্ষক পড়ানোর পরিবর্তে ক্লাসের সময় টেবিলের উপর পা তুলে ফোনে তাসের গেম খেলতেন। অভিযোগগুলি সম্পর্কে সাংবাদিকেরা শ্রেণিকক্ষের ভিতরে অভিযুক্ত শিক্ষককে প্রশ্ন করলে, তিনি চুপ ছিলেন।
সূত্র: আনন্দবাজার
