Logo
Logo
×

Advertisement

খেলা

টেস্ট ছাড়ার সিদ্ধান্তে আফসোস হতে পারে কোহলির: কপিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

টেস্ট ছাড়ার সিদ্ধান্তে আফসোস হতে পারে কোহলির: কপিল

কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তে আক্ষেপ প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব।

Advertisement

ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তে আক্ষেপ প্রকাশ করেছেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। তার মতে, ফিটনেস ধরে রাখতে পারলে কোহলি আরও দুই থেকে তিন বছর অনায়াসে টেস্ট ক্রিকেট খেলতে পারতেন। এমনকি ভবিষ্যতে নিজের এই সিদ্ধান্ত নিয়ে আফসোসও করতে পারেন ভারতের সাবেক অধিনায়ক।

গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। সেই পারফরম্যান্সের প্রসঙ্গ টানতেই তার টেস্ট অবসরের বিষয়ে মন্তব্য করেন কপিল দেব।

বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, ‘সে যেভাবে খেলছে, তাকে দারুণ দেখাচ্ছে। এই বয়সে তার ফিটনেসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সে আরও দুই-তিন বছর নিজেকে ফিট রাখতে পারে, তাহলে আমার বিশ্বাস সে আরও অনেক রেকর্ড ভেঙে দিতে পারবে।’

কোহলির টেস্ট অবসরের সিদ্ধান্তে হতাশার কথাও জানান কপিল। তিনি বলেন, ‘তার জন্য আমার খারাপ লাগে। সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, আমি জানি না।’

তবে বিষয়টিকে পুরোপুরি কোহলির ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন ভারতের সাবেক এই অধিনায়ক। তার ভাষায়, ‘সে সবচেয়ে ভালো জানে তার জন্য কোনটা সঠিক। কিন্তু একজন দর্শক এবং সাবেক ক্রিকেটার হিসেবে আমার মনে হয়, তার আরও কিছুদিন টেস্ট ক্রিকেট খেলা উচিত ছিল। কারণ তার সেই সামর্থ্য এখনও রয়েছে।’

কয়েক বছর পর কোহলি নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে পারেন বলেও মন্তব্য করেন কপিল। তিনি বলেন, ‘ভবিষ্যতে সে হয়তো ভাবতে পারে, আরও কিছুদিন টেস্ট খেললে ভালো হতো। যখন আপনি খেলাটাকে ভালোবাসেন এবং খেলার প্রতি গভীর আবেগ থাকে, তখন নিজেকে সামলাতে পারলে অবসর নেওয়ার প্রয়োজন কী?’

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটের পার্থক্যের কথাও তুলে ধরেন কপিল। তার মতে, টেস্ট ক্রিকেটে সফল হতে যে টেকনিক ও ওয়ানডে ক্রিকেটের দক্ষতার সমন্বয় প্রয়োজন, তা কোহলির মধ্যে দারুণভাবে রয়েছে।   

কোহলির বয়স প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় তার বয়স এখন ৩৭ বা ৩৮। এই পর্যায়ে সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। তাই বাইরের কারও পক্ষে তাকে পরামর্শ দেওয়া ঠিক নয়। নিজের জন্য কোনটা ভালো, সেটা সে-ই সবচেয়ে ভালো জানে।’

তবে নিজের অবস্থান স্পষ্ট করে কপিল আবারও বলেন, কোহলির আরও কিছুদিন টেস্ট ক্রিকেট খেলা উচিত ছিল। এমনকি অবসর ভেঙে ফেরার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

কপিলের ভাষায়, ‘বাইরের একজন হিসেবে আমি শুধু বলতে পারি, তার আরও কিছুদিন খেলা উচিত ছিল। যদি সে ফিরে আসে, সেটাও ভালো হবে। তবে শেষ পর্যন্ত এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমাদের নয়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুজরাটে ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

গুজরাটে ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

যথাযথ প্রস্তুতি নিশ্চিতের পরই তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

যথাযথ প্রস্তুতি নিশ্চিতের পরই তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

যৌন হয়রানির শিকার শিশুকে বিচারকের চিঠি ‘ও জেলেই মরবে’

যৌন হয়রানির শিকার শিশুকে বিচারকের চিঠি ‘ও জেলেই মরবে’

শিশুখাদ্যের প্যাকেটে মা-শিশুর ছবি নিষিদ্ধ

শিশুখাদ্যের প্যাকেটে মা-শিশুর ছবি নিষিদ্ধ

ফের অশান্ত অরুণাচল সীমান্ত, প্রাণ হারালেন ভারতীয় সেনা

ফের অশান্ত অরুণাচল সীমান্ত, প্রাণ হারালেন ভারতীয় সেনা

কোহলির চোখে সেরা যারা

কোহলির চোখে সেরা যারা

আরও পড়ুন

আফগানিস্তানের লিগে বাবর-রিজওয়ানদের খেলার অনুমতি দিচ্ছে না পিসিবি

আফগানিস্তানের লিগে বাবর-রিজওয়ানদের খেলার অনুমতি দিচ্ছে না পিসিবি

টেস্ট ছাড়ার সিদ্ধান্তে আফসোস হতে পারে কোহলির: কপিল

টেস্ট ছাড়ার সিদ্ধান্তে আফসোস হতে পারে কোহলির: কপিল

ফোন ফেরত চেয়ে সাইবার এজেন্সিকে রিজওয়ানের চিঠি

ফোন ফেরত চেয়ে সাইবার এজেন্সিকে রিজওয়ানের চিঠি

যে কারণে রাজ্জাককে প্রধান কোচ ও মিরাজকে দলে নিল ওয়ালটন

যে কারণে রাজ্জাককে প্রধান কোচ ও মিরাজকে দলে নিল ওয়ালটন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম