যে কারণে রাজ্জাককে প্রধান কোচ ও মিরাজকে দলে নিল ওয়ালটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত হয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত হয়েছে। দেশের সেরা কোচরাই থাকছেন ৬ ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কোচিংয়ে। গত রোববার নতুন এই টুর্নামেন্টের জন্য ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হয়েছে ম্যানেজমেন্ট ড্রাফট।
টুর্নামেন্টের ওয়ালটন গ্রুপ প্রধান কোচ হিসেবে দলে ভিড়িয়েছে সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাককে। পরে তাকে দলে নেওয়ার বিষয়ে দলটির কর্মকর্তা রবিউল ইসলাম মিল্টন বলেন, ‘রাজ্জাক ভাই অবশ্যই একজন উঁচু মানের খেলোয়াড় থেকে কোচিং পেশায় এসেছেন, তুষার ইমরান ভাইও দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমাদের কোচিং প্যানেল যথেষ্ট ব্যালেন্সড এবং শক্তিশালী।’
পরে আইকন ক্রিকেটার মিরাজকে দলে নেওয়ার কারণ জানিয়ে মিল্টন বললেন, ‘মিরাজকে নিয়ে প্ল্যান ছিল মিজান ভাইয়ের এবং আমাদের। আমরা দুইজনই মিরাজকে বলে রেখেছিলাম যে, আমরা যদি আগে ডাক পাই তোমাকে নেব। মিরাজ বলছে, ভাই, যেটা ভালো হয় আপনারা কইরেন।
এই স্পিন অলরাউন্ডারকে পেয়ে বেশ খুশি ওয়ালটন গ্রুপ, ‘এখানে হারিয়ে দেওয়ার কিছু না, বরং মিরাজ আমাদের প্ল্যানিংয়ে ছিল, মিরাজকে পেয়েছি। সেটা আমাদেরকে উজ্জীবিত এবং খুশি করেছে।’

