Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলংকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ এএম

ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলংকা

Advertisement

এশিয়া কাপ রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে বিদায় নিল ভারত। বৃহস্পতিবার সেমিফাইনালে শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় ভারত।

ভারতের বোলাররা লংকান ব্যাটসম্যানদের কাছে পাত্তাই পাননি। শ্রীলংকার দুই ওপেনারের দাপটে হারতে হয়েছে ভারতকে।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দোহায় প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩১৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। চার ব্যাটসম্যান অর্ধশতরান করেন।

টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে এবং সিনেত জয়বর্ধনের জোড়া সেঞ্চুরিতে ৫১ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় শ্রীলংকা। 

প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালোই হয়েছিল। বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা মিলে ঝড়ের বেগে রান তুলেন। দুই জনের ওপেনিং জুটিতে ৮০ রান উঠে যায়। এরপর আউট হন বৈভব। তিনি ৪টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ২৬ বলে ৪০ করে ফেরেন।

এরপর অভিষেক শর্মা ও তিলক ভার্মা দ্বিতীয় উইকেটে ৭৯ রান যোগ করেন। অভিষেক আগের ম্যাচের মতো এই ম্যাচেও শুরুটা ভালো করেছিলেন। তবে এবারও শতরান করতে পারেননি। ১১টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৬৩ বলে ৭৮ করে ফেরেন তিনি।

এরপর খুব বেশি টিকতে পারেননি তিলকও। ৬৬ বলে খেলে ৩টি চার এবং ১টি ছক্কায় ৫৩ রান করেন তিনি। তিলক ফিরতেই ভারত একের পর এক উইকেট হারাতে থাকে। শাহবাজ খান ৪৮ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তার কল্যানে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান করে ভারত।

টার্গেট তাড়া করতে নেমে শ্রীলংকার ওপেনিং জুটিতে করে ১৭৪ রান। এই জুটিতেই পিছিয়ে পড়ে ভারত। ১০টি চার এবং ৬টি ছয়ের সাহায্যে ৭০ বলে ১০৫ রান করে আউট হন জয়াবর্ধনে।

আরেক ওপেনার ক্রুসপুল্লে ১২টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ১১৬ করেন। নিশান মাদুশকা ৫৬ বলে ৫টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৫৮ করে অপরাজিত থাকেন মাদুশকা। রত্নায়েকে ১৬ বলে ৩১ রান করেন। মেরেছেন ১টি চার এবং ৩টি ছয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পেলেন কীভাবে?

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পেলেন কীভাবে?

৫২ বলেই ডাবল সেঞ্চুরি করে যত রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

৫২ বলেই ডাবল সেঞ্চুরি করে যত রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে কি ক্রিকেটের সৌজন্য হারিয়ে যাচ্ছে?

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে কি ক্রিকেটের সৌজন্য হারিয়ে যাচ্ছে?

ভারতীয় ওপেনারের তাণ্ডব— ৬৮ বলে ১৮১ রান, ছক্কা মারলেন ১৯টি

ভারতীয় ওপেনারের তাণ্ডব— ৬৮ বলে ১৮১ রান, ছক্কা মারলেন ১৯টি

ভারত অধিনায়কের জোরালো দাবি কানেই তুলল না আইসিসি

ভারত অধিনায়কের জোরালো দাবি কানেই তুলল না আইসিসি

আরও পড়ুন

ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলংকা

ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলংকা

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম