Logo
Logo
×

Advertisement

খেলা

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। তবে আলোচনায় থাকা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবের কোনো নথি এই হামলায় ফাঁস হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

বিবিসি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, ফিফার কর্মীদের পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সংস্থাটির বিভিন্ন নথিতে প্রবেশ করে হ্যাকাররা। প্রাথমিক তথ্য অনুযায়ী, ফিফার নিজস্ব প্রযুক্তি বা সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই ঘটনা ঘটেনি।

এক বিবৃতিতে ফিফা জানায়, সংস্থাটির সীমিতসংখ্যক ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা। পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরি ও সেগুলো প্রকাশের ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ফিফার কাছ থেকে প্রায় ১২ গিগাবাইট তথ্য চুরি করেছে তারা। তবে বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে, চুরি হওয়া তথ্যের পরিমাণ ফিফার কাছে সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম।

তথ্য চুরির ঘটনায় ফিফার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও সংস্থাটির দাবি, এটি তাদের প্রযুক্তিগত অবকাঠামোর দুর্বলতার কারণে ঘটেনি। বর্তমানে চুরি হওয়া তথ্যের বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ফিফা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

বিশ্ব ফুটবলের স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

বিশ্ব ফুটবলের স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য

২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিফা নির্বাচনে জাপানের কোজো তাশিমা

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিফা নির্বাচনে জাপানের কোজো তাশিমা

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

আরও পড়ুন

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

রোনালদো-বেনজেমার যে রেকর্ড ভাঙলেন বার্সার গর্ডন

রোনালদো-বেনজেমার যে রেকর্ড ভাঙলেন বার্সার গর্ডন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম