Logo
Logo
×

Advertisement

খেলা

রোনালদো-বেনজেমার যে রেকর্ড ভাঙলেন বার্সার গর্ডন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

রোনালদো-বেনজেমার যে রেকর্ড ভাঙলেন বার্সার গর্ডন

ছবি: সংগৃহীত

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক পারফরম্যান্সে ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমার পুরোনো রেকর্ড পেছনে ফেলেছেন বার্সেলোনার ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন। আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে জোড়া গোল করে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় নতুন ইতিহাস গড়েছেন এই ফরোয়ার্ড। এক পঞ্জিকাবর্ষে নির্দিষ্ট একটি দেশে সর্বোচ্চ ছয়টি অ্যাওয়ে গোল করার কীর্তি এখন তার দখলে।

বুধবার রাতে বাকু অলিম্পিক স্টেডিয়ামে সাবাহর বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পায় বার্সেলোনা। ম্যাচে কাতালানদের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন গর্ডন। তার জোড়া গোলেই প্রতিপক্ষের মাঠে দাপুটে জয় নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা।

গত মে মাসে ৬ কোটি ৯০ লাখ পাউন্ডের বিনিময়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন ইংলিশ এই উইঙ্গার। স্প্যানিশ ফুটবলে মানিয়ে নেওয়া নিয়ে শুরুতে কিছুটা সংশয় থাকলেও ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত তার গোল পাঁচটি, সঙ্গে রয়েছে সমানসংখ্যক অ্যাসিস্ট।

সাবাহর বিপক্ষে দুইবার লক্ষ্যভেদ করেই চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড বইয়ে নিজের নাম লেখান গর্ডন। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক পঞ্জিকাবর্ষে নির্দিষ্ট একটি দেশে প্রতিপক্ষের মাঠে ছয় গোল করার কীর্তি গড়েছেন তিনি।

এর আগে এই রেকর্ডটি যৌথভাবে ছিল রিয়াল মাদ্রিদের সাবেক দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমার দখলে। ২০১৩ সালে তুরস্কের মাটিতে পাঁচটি অ্যাওয়ে গোল করেছিলেন রোনালদো। অন্যদিকে ২০২২ সালে ইংল্যান্ডে একই সংখ্যক গোল করে তার রেকর্ড স্পর্শ করেন বেনজেমা। এবার ছয় গোলে পৌঁছে দুজনকেই ছাড়িয়ে গেলেন গর্ডন।

এখানেই শেষ নয়। চ্যাম্পিয়ন্স লিগে নির্দিষ্ট একটি দেশে কোনো ইংলিশ ফুটবলারের সর্বোচ্চ অ্যাওয়ে গোলের রেকর্ডও এখন তার দখলে। গত মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে কারাবাখের বিপক্ষে আজারবাইজানের মাটিতে চারটি গোল করেছিলেন তিনি। সাবাহর বিপক্ষে এবারের দুই গোল যোগ হয়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে।

ম্যাচ শেষে নিজের দলের আক্রমণাত্মক মানসিকতার প্রশংসা করেছেন গর্ডন। তিন গোলে এগিয়ে যাওয়ার পরও বার্সেলোনা আক্রমণ চালিয়ে যাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। তার ভাষায়, ‘৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও আমরা আক্রমণ বন্ধ করিনি। গোল করার চেষ্টা চালিয়ে গেছি। এটাই আমাদের খেলার ধরন এবং আমার মনে হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ।’

ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পাশাপাশি দুটি রেকর্ড গড়লেও হ্যাটট্রিক করতে না পারার আক্ষেপ ছিল গর্ডনের কণ্ঠে। আজারবাইজানের রাজধানী বাকুকে নিজের জন্য বিশেষ জায়গা উল্লেখ করে তিনি বলেন, এই ম্যাচে আরেকটি হ্যাটট্রিক করা উচিত ছিল তার। বিশেষ করে বাঁ পায়ের একটি সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশা প্রকাশ করেন এই ইংলিশ ফরোয়ার্ড।

সাবাহর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার ঘরোয়া লিগের পরবর্তী ম্যাচে মনোযোগ দিচ্ছে বার্সেলোনা। দেপোর্তিভোর মাঠে খেলতে নামার আগে নিজের গোল ও অ্যাসিস্টের সংখ্যা আরও বাড়াতে চাইবেন গর্ডন। এরপর আগামী ৮ ডিসেম্বর ক্যাম্প ন্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইউরোপীয় মঞ্চে আবারও মাঠে নামবে কাতালানরা। রেকর্ড গড়ার ধারাবাহিকতা ধরে রেখে সেই ম্যাচেও দলের জয়ে অবদান রাখাই হবে গর্ডনের লক্ষ্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বার্সা-লিভারপুল-ইন্টারের জয়ের রাতে বায়ার্ন-পিএসজি-ম্যানইউর হোঁচট

বার্সা-লিভারপুল-ইন্টারের জয়ের রাতে বায়ার্ন-পিএসজি-ম্যানইউর হোঁচট

ইয়ামালকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা

ইয়ামালকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা

লা লিগায় এমবাপ্পে-ইয়ামালের লজ্জার রেকর্ড

লা লিগায় এমবাপ্পে-ইয়ামালের লজ্জার রেকর্ড

জয়ের আনন্দ ছাপিয়ে বার্সা কোচের কন্ঠে রেফারিং নিয়ে ক্ষোভ

জয়ের আনন্দ ছাপিয়ে বার্সা কোচের কন্ঠে রেফারিং নিয়ে ক্ষোভ

২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয়

২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয়

গোলরক্ষকদের বাজারমূল্যে সবাইকে ছাড়ালেন বার্সার জোয়ান গার্সিয়া

গোলরক্ষকদের বাজারমূল্যে সবাইকে ছাড়ালেন বার্সার জোয়ান গার্সিয়া

আরও পড়ুন

ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

রোনালদো-বেনজেমার যে রেকর্ড ভাঙলেন বার্সার গর্ডন

রোনালদো-বেনজেমার যে রেকর্ড ভাঙলেন বার্সার গর্ডন

মুম্বাই ইন্ডিয়ান্সের রহস্যময় পোস্ট, আবারও অধিনায়ক হচ্ছেন রোহিত?

মুম্বাই ইন্ডিয়ান্সের রহস্যময় পোস্ট, আবারও অধিনায়ক হচ্ছেন রোহিত?

বদলে যাচ্ছে মেজর লিগ সকারের প্লে-অফ কাঠামো

বদলে যাচ্ছে মেজর লিগ সকারের প্লে-অফ কাঠামো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম