Logo
Logo
×

Advertisement

খেলা

বদলে যাচ্ছে মেজর লিগ সকারের প্লে-অফ কাঠামো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

বদলে যাচ্ছে মেজর লিগ সকারের প্লে-অফ কাঠামো

ছবি: সংগৃহীত

Advertisement

লিওনেল মেসির মেজর লিগ সকারে (এমএলএস) আসছে বড় পরিবর্তন। ২০২৭-২৮ মৌসুম থেকে প্লে-অফের প্রচলিত কাঠামো বদলে নতুন ফরম্যাট চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই ফুটবল লিগ। নতুন নিয়মে প্লে-অফে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমবে, থাকছে না ওয়াইল্ড-কার্ড ম্যাচও। পাশাপাশি প্রথম দুই রাউন্ডে দলগুলোকে খেলতে হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ১৮টি দল প্লে-অফে অংশ নিলেও নতুন কাঠামোয় খেলবে ১৬টি দল। প্রথম রাউন্ডের আগে অনুষ্ঠিত ওয়াইল্ড-কার্ড ম্যাচও পুরোপুরি বাতিল করা হচ্ছে। মূলত প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই এই উদ্যোগ।

নতুন নিয়মে প্লে-অফের প্রথম ও দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে দুই লেগে। অর্থাৎ প্রতিটি দল নিজেদের মাঠে এবং প্রতিপক্ষের মাঠে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। তবে সেমিফাইনাল ও এমএলএস কাপ ফাইনাল হবে এক ম্যাচের নকআউট পদ্ধতিতে।

দুই লেগের লড়াই শেষে দুই দলের মোট গোলসংখ্যা সমান হলে অ্যাওয়ে গোলের ভিত্তিতে কিংবা নিয়মিত মৌসুমে ভালো অবস্থানে থাকার কারণে কাউকে বিজয়ী ঘোষণা করা হবে না। সে ক্ষেত্রে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। এরপরও সমতা থাকলে টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে জয়ী দল।

নতুন কাঠামোয় প্লে-অফে মোট ২৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর ফলে প্রতিটি অংশগ্রহণকারী দল অন্তত একটি ম্যাচ নিজেদের সমর্থকদের সামনে খেলার সুযোগ পাবে। নিয়মিত মৌসুমের প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়ানোর পাশাপাশি প্লে-অফে দর্শক উপস্থিতি বাড়ানোও এই সংস্কারের অন্যতম উদ্দেশ্য।

শুধু প্লে-অফ নয়, আন্তর্জাতিক ফুটবলের সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতে পুরো লিগের ক্যালেন্ডারেও পরিবর্তন আনছে এমএলএস। নতুন সূচির প্রস্তুতি হিসেবে ২০২৭ সালের বসন্তে আয়োজন করা হবে ১৪ ম্যাচের সংক্ষিপ্ত ‘স্প্রিন্ট সিজন’। এরপর মে মাসে ১৬ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এক ম্যাচের নকআউট প্লে-অফ। পরবর্তী সময়ে ২০২৭ সালের জুলাই থেকে কার্যকর হবে নতুন প্লে-অফ কাঠামো।

এর আগে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের আদলে ২০ দলের ডাবল-এলিমিনেশন পদ্ধতি চালুর পরিকল্পনাও বিবেচনায় নিয়েছিল এমএলএস। তবে ক্লাব মালিকদের কাছে সেটি অতিরিক্ত জটিল মনে হওয়ায় শেষ পর্যন্ত সেই প্রস্তাব থেকে সরে আসে লিগ কর্তৃপক্ষ।

এদিকে এমএলএসের আরেকটি আলোচিত বিষয় হলো, এখানে অবনমন ব্যবস্থা নেই। সম্প্রতি এ নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন লিগের দুই তারকা টমাস মুলার ও সন হিউং-মিন। কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজকে মুলার বলেন, অবনমন না থাকায় দলগুলোর ওপর চাপ তুলনামূলক কম থাকে।

ইউরোপীয় ফুটবলের উদাহরণ টেনে জার্মান এই তারকা বলেন, সেখানে অবনমন এড়ানোর লড়াইয়ে নিচের দিকের দলগুলো সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। কারণ, দ্বিতীয় বিভাগে নেমে গেলে ক্লাবের আর্থিক সক্ষমতা কমে যায়, অনেকের চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি সমর্থকদের আবেগ ও প্রত্যাশার চাপও থাকে অনেক বেশি।

মুলারের মতে, অবনমন ব্যবস্থা না থাকায় এমএলএসের দলগুলো রক্ষণ নিয়ে কিছুটা নির্ভার থাকতে পারে। তবে এর ইতিবাচক দিকও রয়েছে। তুলনামূলক খোলামেলা ও আক্রমণাত্মক ফুটবল উপভোগ করার সুযোগ পান দর্শকেরা।

নতুন প্লে-অফ কাঠামোর মাধ্যমে উত্তর আমেরিকার অন্যান্য পেশাদার লিগের প্রতিযোগিতামূলক মডেলের আরও কাছাকাছি যেতে চায় এমএলএস। ২০২৭-২৮ মৌসুম থেকে এই পরিবর্তন মাঠের লড়াই, ক্লাবগুলোর কৌশল এবং দর্শকদের অভিজ্ঞতায় কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেজর লিগ সকারের খেলার ধরনকে ‘ঢিলেঢালা’ মনে করেন মুলার

মেজর লিগ সকারের খেলার ধরনকে ‘ঢিলেঢালা’ মনে করেন মুলার

১৭ বছরেই ইতিহাস, যুক্তরাষ্ট্রের সেরার পুরস্কার এখন ‘বাংলাদেশের’ সুলিভানের

১৭ বছরেই ইতিহাস, যুক্তরাষ্ট্রের সেরার পুরস্কার এখন ‘বাংলাদেশের’ সুলিভানের

‘গুরুতর অপরাধ’ লাল কার্ড পেলেন না মেসি!

‘গুরুতর অপরাধ’ লাল কার্ড পেলেন না মেসি!

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

গোল্ডেন বুট নিশ্চিত করে নতুন রেকর্ড গড়লেন মেসি

গোল্ডেন বুট নিশ্চিত করে নতুন রেকর্ড গড়লেন মেসি

আরও পড়ুন

বদলে যাচ্ছে মেজর লিগ সকারের প্লে-অফ কাঠামো

বদলে যাচ্ছে মেজর লিগ সকারের প্লে-অফ কাঠামো

মাদক সেবন করে গাড়ি চালিয়ে এক বছরের কারাদণ্ড পেলেন স্টার্লিং

মাদক সেবন করে গাড়ি চালিয়ে এক বছরের কারাদণ্ড পেলেন স্টার্লিং

বার্সা-লিভারপুল-ইন্টারের জয়ের রাতে বায়ার্ন-পিএসজি-ম্যানইউর হোঁচট

বার্সা-লিভারপুল-ইন্টারের জয়ের রাতে বায়ার্ন-পিএসজি-ম্যানইউর হোঁচট

রোনালদোর আন্তর্জাতিক রেকর্ড অক্ষতই থাকবে: রবার্তো মার্তিনেজ

রোনালদোর আন্তর্জাতিক রেকর্ড অক্ষতই থাকবে: রবার্তো মার্তিনেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম