Logo
Logo
×

Advertisement

খেলা

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি

সংগৃহীত

Advertisement

এমএলএস কাপ ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছেন লিওনেল মেসি, ধাক্কা খেয়েছে তার দল ইন্টার মিয়ামি। শনিবার প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ঘরের মাঠে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরেছে দলটি। ম্যাচের বড় অংশ তারা খেলেছে ১০ জনে।

মিয়ামির নু স্টেডিয়ামে চিলির খেলোয়াড় গনসালো তাপিয়া দুটি গোল করেন। মাঝে দ্বিতীয়ার্ধে একটি গোল করেন তাহা হাব্রুন। দর্শকেরা হতবাক হয়ে এই হার দেখেছেন। জয়টি কলম্বাসের প্রাপ্যই ছিল।

সিরিজ তিন ম্যাচের। সাত নম্বর বাছাই কলম্বাস ২০২৩ সালের চ্যাম্পিয়ন। আগামী শুক্রবার ওহাইওতে দ্বিতীয় ম্যাচ জিতলেই মেসিদের বিদায় করে দেবে তারা। শনিবারের খেলা দেখে মনে হয়েছে, কাজটা শেষ করার আত্মবিশ্বাস নিয়েই তারা মাঠে নামবে। মিয়ামিকে তারা ছিন্নভিন্ন করে দিয়েছে।

২৪ বছর বয়সী তাপিয়া পুরো ম্যাচে ভয় ধরিয়ে রেখেছিলেন মিয়ামি রক্ষণে। শুরুতেই মিয়ামির গোলকিপার ডেইন সেন্ট ক্লেয়ার তাকে ফেলে দিলে পেনাল্টি পায় কলম্বাস। সেই স্পট কিক থেকে তিনিই গোল করেন।

৩৬ মিনিটে মিয়ামির কাজ আরও কঠিন হয়ে যায়। কলম্বাসের স্টিফেন মোরেইরাকে বেপরোয়া ও দেরিতে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গনসালো লুহান। মাঠ ছাড়তে হয় তাকে।

কলম্বাসের যুক্তরাষ্ট্রের গোলকিপার প্যাট্রিক শুল্টে মিয়ামির ম্যাচে ফেরার চেষ্টা আটকে দেন। ঝাঁপিয়ে একটি দারুণ সেভ করে মেসির ফ্রি কিকও ফিরিয়ে দেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে মেসি লাল কার্ড থেকে বেঁচে যান। হতাশা তখন চরমে ছিল, ঠিক তখন মেসির থ্রো ইনের সামনে এসে দাঁড়ান তাপিয়া। রেগে গিয়ে থ্রো ইনটা তাপিয়ার মুখে ছুড়ে মারতে দেখা যায় তাকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ছয় মিনিটে দুই গোল করে ম্যাচ নিজেদের করে নেয় কলম্বাস। ৫২ মিনিটে দারুণ পাল্টা আক্রমণ থেকে সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে ঠান্ডা মাথায় গোল করেন হাব্রুন। ৫৮ মিনিটে মিয়ামির ইয়ানিক ব্রাইটের ঢিলেঢালা মার্কিংয়ের সুযোগ নেন তাপিয়া। একা বল নিয়ে ছুটে গিয়ে করেন ব্যবধান ৩-০।

এই হারের ফলে কাজটা কঠিন হয়ে গেল মিয়ামির। নকআউট পর্বে যেতে হলে এখন কলম্বাসের ঘরের মাঠে তাদের পরের ম্যাচে জিততেই হবে। সেটা করতে পারলে খেলা গড়াবে তৃতীয় ম্যাচে, সেই ম্যাচেও জিততে হবে। তা না হলে এবার প্লে অফ থেকেই বিদায় নিতে হবে মিয়ামিকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘গুরুতর অপরাধ’ লাল কার্ড পেলেন না মেসি!

‘গুরুতর অপরাধ’ লাল কার্ড পেলেন না মেসি!

এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি

এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

মেসির উত্তরসূরি হিসেবে যে তরুণকে বেছে নিলেন তার মা

মেসির উত্তরসূরি হিসেবে যে তরুণকে বেছে নিলেন তার মা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

আরও পড়ুন

‘গুরুতর অপরাধ’ লাল কার্ড পেলেন না মেসি!

‘গুরুতর অপরাধ’ লাল কার্ড পেলেন না মেসি!

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি

আজকের খেলা: ২২ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ২২ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম