Logo
Logo
×

Advertisement

খেলা

রোনালদোর আন্তর্জাতিক রেকর্ড অক্ষতই থাকবে: রবার্তো মার্তিনেজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

রোনালদোর আন্তর্জাতিক রেকর্ড অক্ষতই থাকবে: রবার্তো মার্তিনেজ

ছবি: সংগৃহীত

Advertisement

ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে গড়া রেকর্ড ভবিষ্যতে অন্য কোনো ফুটবলারের পক্ষে ভাঙা প্রায় অসম্ভব বলে মনে করেন পর্তুগালের সাবেক কোচ রবার্তো মার্তিনেজ। তার বিশ্বাস, অসাধারণ মানসিক দৃঢ়তা, ফুটবলের প্রতি একনিষ্ঠতা এবং দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই রোনালদো নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

পর্তুগালের জার্সিতে ২৩৪ ম্যাচ খেলে ১৪৬ গোল করেছেন রোনালদো। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোল করার রেকর্ডও এখন পর্যন্ত তার দখলে। গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই পর্তুগিজ মহাতারকা।

রোনালদোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে বিশেষ কিছু হিসেবেই দেখছেন মার্তিনেজ। পর্তুগালের সাবেক এই কোচ বলেন, ‘আমার ও আমার কোচিং স্টাফদের জন্য তার সঙ্গে ৩৭টি ম্যাচে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমার অধীনে ৩৭ ম্যাচে সে ২৮টি গোল করেছে।’

রোনালদোর আন্তর্জাতিক রেকর্ড ভবিষ্যতে কেউ ছাড়িয়ে যেতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে মার্তিনেজের উত্তর ছিল বেশ স্পষ্ট। তার ভাষায়, ‘আমার মনে হয় না, এটা সম্ভব। ক্রিশ্চিয়ানোর কাছ থেকে শেখার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মানসিকতা। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে আরও ভালো করার তাড়না ছিল তার মধ্যে। ফুটবলের প্রতি তার নিবেদন সত্যিই অতুলনীয়।’

রোনালদোর ব্যক্তিগত অর্জনের বাইরেও পর্তুগিজ ফুটবলে তার প্রভাবের কথা তুলে ধরেছেন মার্তিনেজ। ২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে সাড়ে ২৩ মৌসুমে পর্তুগাল প্রতিটি বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। মার্তিনেজের মতে, দেশের ফুটবলে রোনালদোর অবদান ও প্রভাব অসাধারণ, যা শুধু গোল কিংবা রেকর্ড দিয়ে পরিমাপ করা সম্ভব নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিদ্বন্দ্বিতাই মেসি-রোনালদোর ক্যারিয়ার দীর্ঘ করেছে: গার্দিওলা

প্রতিদ্বন্দ্বিতাই মেসি-রোনালদোর ক্যারিয়ার দীর্ঘ করেছে: গার্দিওলা

জাতীয় দলের পর ক্লাব ফুটবলেও নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

জাতীয় দলের পর ক্লাব ফুটবলেও নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

২০২৬ সালেই কি ১০০০তম গোল করে ফেলবেন রোনালদো?

২০২৬ সালেই কি ১০০০তম গোল করে ফেলবেন রোনালদো?

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

আরও পড়ুন

বার্সা-লিভারপুল-ইন্টারের জয়ের রাতে বায়ার্ন-পিএসজি-ম্যানইউর হোঁচট

বার্সা-লিভারপুল-ইন্টারের জয়ের রাতে বায়ার্ন-পিএসজি-ম্যানইউর হোঁচট

রোনালদোর আন্তর্জাতিক রেকর্ড অক্ষতই থাকবে: রবার্তো মার্তিনেজ

রোনালদোর আন্তর্জাতিক রেকর্ড অক্ষতই থাকবে: রবার্তো মার্তিনেজ

পাকিস্তান সুপার লিগে দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ

পাকিস্তান সুপার লিগে দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ

পড়াশোনায় কেমন ছিলেন মেসি? প্রকাশ্যে এল স্কুলজীবনের মার্কশিট

পড়াশোনায় কেমন ছিলেন মেসি? প্রকাশ্যে এল স্কুলজীবনের মার্কশিট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম