Logo
Logo
×

Advertisement

খেলা

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

ছবি: সংগৃহীত

Advertisement

ফুটবলবিশ্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর জনপ্রিয়তা কতটা, তার আরেকটি প্রমাণ মিলল চীনে। পর্তুগিজ এই মহাতারকার প্রতি সম্মান জানিয়ে সাংহাইয়ে উন্মোচন করা হয়েছে ৭ মিটার বা প্রায় ২৩ ফুট উঁচু একটি বিশাল ভাস্কর্য। শনিবার উন্মোচিত ভাস্কর্যটিতে রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদযাপনের ভঙ্গি তুলে ধরা হয়েছে। পর্তুগালের ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সি পরা অবস্থায় দেখা যাচ্ছে ৪১ বছর বয়সি এই ফুটবল তারকাকে।

সাংহাইয়ের জনপ্রিয় ইস্ট নানজিং রোডে অবস্থিত নতুন ‘সিআর সেভেন’ জাদুঘরের বাইরে স্থাপন করা হয়েছে ভাস্কর্যটি। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সেখানে সমবেত হন অসংখ্য রোনালদো-ভক্ত। যদিও বিশেষ এই আয়োজনে নিজে উপস্থিত থাকতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড, তবে তার বড় ভাই হুগো অ্যাভেইরো ও ঘনিষ্ঠ বন্ধু মিগেল পাইশাও অনুষ্ঠানে অংশ নেন। ভক্তদের সঙ্গে তারাও রোনালদোর পরিচিত উদযাপনের ভঙ্গি অনুকরণ করেন।

ভাস্কর্য উন্মোচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করতে সমর্থকেরা একসঙ্গে ‘সিউ’ স্লোগানে মুখর হয়ে ওঠেন।

রোনালদোর স্মৃতি নিয়ে বিশাল জাদুঘর

সাংহাইয়ে ‘সিআর সেভেন’ জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনের অংশ হিসেবেই ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছে। প্রায় ৩ হাজার বর্গমিটার জায়গাজুড়ে তৈরি এই জাদুঘরে রয়েছে ১০টি আলাদা থিমভিত্তিক প্রদর্শনী বিভাগ। সেখানে রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মারক হিসেবে ৪০টিরও বেশি ট্রফি, জার্সি, বুটসহ বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী রাখা হয়েছে।

শুধু মাঠের সাফল্যই নয়, দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে তার শৈশবের স্মৃতিও। পর্তুগালের মাদেইরায় কাটানো ছোটবেলার শোবার ঘরের আদলে জাদুঘরে তৈরি করা হয়েছে বিশেষ একটি অংশ। এর মাধ্যমে ফুটবলের বিশ্বসেরাদের একজন হয়ে ওঠার আগের রোনালদোর জীবন সম্পর্কে ধারণা পাবেন দর্শনার্থীরা।

এছাড়া ভক্তদের জন্য থাকছে বিভিন্ন ইন্টারেক্টিভ আয়োজন। যেখানে তারা রোনালদোর ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করার পাশাপাশি তার বিখ্যাত ‘সিউ’ উদযাপনও নিজেরা অনুকরণ করতে পারবেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশাল ভাস্কর্যটি ২০২৬ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত প্রদর্শিত হবে। অন্যদিকে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য এক বছর খোলা রাখার পরিকল্পনা রয়েছে।

হাজার গোলের মাইলফলক থেকে ১৪ গোল দূরে রোনালদো

চীনে ভাস্কর্য উন্মোচনের ঠিক আগের দিনই সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে মাঠে নেমেছিলেন রোনালদো। শুক্রবার জেদ্দায় আল আহলির বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ওই গোলের মধ্য দিয়ে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৮৬-তে। অর্থাৎ ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এখন প্রয়োজন আর মাত্র ১৪টি গোল।

তবে গোল করার পরপরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন পর্তুগিজ তারকা। ম্যাচে পেনাল্টি পেলে স্পট কিক নিতে এগিয়ে যান তিনি। কিন্তু তার নেওয়া শটটি গোলপোস্টে লেগে ফিরে আসে। ফলে গোলের রেকর্ড গড়ার পথে এগোলেও পেনাল্টি মিসের হতাশা নিয়েই ম্যাচ শেষ করতে হয় রোনালদোকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’ — বললেন রোনালদোর মা

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’ — বললেন রোনালদোর মা

আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি

আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

আরও পড়ুন

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

দক্ষিণ আফ্রিকা সিরিজে ইংল্যান্ড দলে নতুন চমক

দক্ষিণ আফ্রিকা সিরিজে ইংল্যান্ড দলে নতুন চমক

তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন

তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন

এবার রাজনীতিতে চাহাল, যোগ দিলেন কোন দলে?

এবার রাজনীতিতে চাহাল, যোগ দিলেন কোন দলে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম