Logo
Logo
×

Advertisement

খেলা

‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

সংগৃহীত

Advertisement

ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তবে সেটা এখন পর্তুগালের অতীত। রোনালদো পরবর্তী যুগের দ্বিতীয় দিনেও তাকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন পর্তুগাল কোচ জর্জ জেসুস। যার ফলে বিরক্তিই প্রকাশ করলেন তিনি।

ডেনমার্কের কাছে ৪-১ গোলে হারের পর রোনালদোর মা দোলোরেস আভেইরোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। এবার সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপরও ক্ষোভ প্রকাশ করেছেন পর্তুগাল কোচ।

মঙ্গলবার নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে পর্তুগাল। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর অবসর নিয়ে প্রশ্ন করা হয় জেসুসকে। জবাবে তিনি বলেন, ‘এখন কি আমাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মায়ের জবাবও দিতে হবে?’

এরপর নিজের বিরক্তির কথা জানিয়ে জেসুস বলেন, ‘আমি জানি না, এসব কবে শেষ হবে। আপনারা প্রশ্ন করলে আমাকে উত্তর দিতে হয়। আগামী বছরও যদি রোনালদোকে নিয়ে প্রশ্ন করেন, আমি উত্তর দেব।’

চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী রোনালদো। জেসুসের সঙ্গে সম্পর্কের অবনতির পরই এই সিদ্ধান্ত নেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। সৌদি ক্লাব আল নাসরেও জেসুসের অধীনে খেলেছেন তিনি।

এর আগে গত সেপ্টেম্বরে নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নামানোর আগে রোনালদোকে ওয়ার্মআপ করতে বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস তারকা।

একপর্যায়ে দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। পরে তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও নামমাত্র জরিমানা করা হয়। এরপর ক্ষমা চেয়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল, আবার জাতীয় দলে ফিরবেন। কিন্তু তার বদলে ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন।

পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। পুরুষ আন্তর্জাতিক ফুটবলে দুটিই বিশ্বরেকর্ড। তবে সাম্প্রতিক সময়ে তার মাঠে চলাফেরার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিভাবান দল নিয়েও বড় টুর্নামেন্টে প্রত্যাশা পূরণ করতে না পারার পেছনে এটিকে একটি কারণ হিসেবে দেখেছেন অনেকে।

এদিকে ডেনমার্কের বিপক্ষে হারের আগে টানা চার ম্যাচ জিতেছিল জেসুসের দল। সেই হারের পর সংবাদমাধ্যমের আলোচনায় দলের চেয়ে ব্যক্তিগত বিষয় বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করেন পর্তুগাল কোচ।

জেসুস বলেন, ‘ডেনমার্কের বিপক্ষে ম্যাচের পর সবাই আমাকে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে প্রশ্ন করছে। এখানে কীভাবে জিতব, কিংবা দল নিয়ে কেউ প্রশ্ন করছে না। আমরা একটি খারাপ ম্যাচ খেলেছি। এমন ফলের পর সামনে এগিয়ে যাওয়া কঠিন। তবে আমরা ম্যাচটি জেতার চেষ্টা করব।’

নেশনস লিগের ‘এ৪’ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করতে ওয়েলসের বিপক্ষে শুধু এক পয়েন্টই প্রয়োজন পর্তুগালের। অন্যদিকে ওয়েলসের গ্রুপের তলানিতে থেকে শেষ করা নিশ্চিত।

রোনালদোকে নিয়ে চলমান বিতর্কে কথা বলেছেন ওয়েলস কোচ ক্রেইগ বেলামিও। পর্তুগিজ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘রোনালদো যখন খেলতেন, তখন আপনারাই সবাই তার খেলা নিয়ে সমালোচনা করতেন। আর অবসর নেওয়ার পর হঠাৎ করেই সবকিছু ওলটপালট হয়ে গেল!’

রোনালদোর প্রশংসা করে বেলামি আরও বলেন, ‘তিনি এই খেলায় অংশ নেওয়া সেরা খেলোয়াড়দের একজন। আমরা সবাই তাকে মিস করব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’ — বললেন রোনালদোর মা

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’ — বললেন রোনালদোর মা

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’

আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি

আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি

নেশনস লিগে হতাশার মধ্যেও ইতালির জন্য সুখবর

নেশনস লিগে হতাশার মধ্যেও ইতালির জন্য সুখবর

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

পরিবার নিয়ে পর্তুগালে ফিরছেন রোনালদো, তবে কি অবসরের প্রস্তুতি?

পরিবার নিয়ে পর্তুগালে ফিরছেন রোনালদো, তবে কি অবসরের প্রস্তুতি?

আরও পড়ুন

মেসিকে এবার নতুন ভূমিকায় দলে চাইছেন স্কালোনি

মেসিকে এবার নতুন ভূমিকায় দলে চাইছেন স্কালোনি

‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’ — বললেন রোনালদোর মা

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’ — বললেন রোনালদোর মা

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে আঘাত, মারা গেলেন ১৮ বছর বয়সী ফুটবলার

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে আঘাত, মারা গেলেন ১৮ বছর বয়সী ফুটবলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম