Logo
Logo
×

Advertisement

খেলা

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’

সংগৃহীত

Advertisement

টানা তিন বিশ্বকাপ ধরে শেষ ষোলোয় খেলতে না পারার গ্লানি কাঁধে বসে আছে জার্মানির। নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনেও তো শুরুর দুই ম্যাচে ছিল জয়হীন। সব মিলিয়ে জার্মানরা একটু বেকায়দাতেই ছিল। নেশনস লিগে সে শেকলটা আগেই ভেঙেছে ক্লপের শিষ্যরা। তবে বার্তা দেওয়াটা বাকি ছিল। সেটা দিল গেল রাতে। 

৫-০। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই প্রতিবেশীকে এর চেয়ে বড় ব্যবধানে সবশেষ হারানোর কথা মনে করতে হলে যেতে হয় ১৯৫৯ সালে, সেবার ফল ছিল ৭-০। আর ডাচদের? আগস্টে জাভি এর্নান্দেস দায়িত্ব নেওয়ার পর এটাই তাদের প্রথম হার। অপরাজিত যাত্রার শেষটা এমন নিষ্ঠুরভাবে হবে, তা বোধ হয় কেউ ভাবেনি।

শুরুটা কিন্তু উলটোই মনে হচ্ছিল। আগের ম্যাচেই ৭ গোল করে আসা কোচ জাভি এর্নান্দেজের শিষ্যরা গেল রাতেও শুরুটা করেছিল ভালো। প্রথম ভালো সুযোগ পেয়েছিল তারাই। টিম্বারের পাস পেনাল্টি স্পটে একা পেয়ে বসেছিলেন সামারভিল, কিন্তু শট নেওয়ার আগেই পা হড়কে গেল। সুযোগটা সেখানেই শেষ। 

এরপরই জার্মানির পালা। ডেরি শের্হান্ট বার্লিনেরই ছেলে। ফ্রাইবুর্গের সতীর্থ ফিলিপ ট্রয়ের ক্রস থেকে প্রথম সুযোগে বল লাগালেন পোস্টে। ৯ মিনিট পর একই জায়গা থেকে ঠিক করলেন ভুলটা, বাঁকানো শটে বল জড়ালেন দূরের পোস্টের ভেতর দিয়ে। ঘরের ছেলে, ঘরের মাঠে, প্রথম আন্তর্জাতিক গোল।

বিরতির পর যেন ঝড় এল। ষাট মিনিটে একক নৈপুণ্যে ফ্লোরিয়ান ভার্টজ, পেনাল্টি এলাকার কিনারা থেকে নিলেন শট, সেটা বাঁ পোস্ট ছুঁয়ে জালে। ৬৫ মিনিটে ব্রাজান গ্রুডার ফ্রি কিক থেকে হেডে নিকো শ্লটারবেক বল আছড়ে ফেললেন গোলে। ছয় মিনিট পর ডান প্রান্ত ধরে ছুটে এসে গ্রুডা বল বাড়ালেন ভার্টজকে, কাছ থেকে জোরাল শটে ভার্টজের দ্বিতীয় গোল। এরপর গ্রুডা নিজেই। শের্হান্টের শট পোস্টে লেগে ফিরে এলে সহজ টোকায় পঞ্চম গোল।

আর এই পঞ্চম গোলটাই জার্মানিকে তুলে দিল গ্রুপের শীর্ষে। ডাচরা অবশ্য কোয়ার্টার ফাইনালে উঠে গেছে দ্বিতীয় হয়ে, তবে এমন হারের পর সেই সান্ত্বনা কতটা কাজে লাগবে, সেটা আলাদা প্রশ্ন।

ওদিকে জার্মান শিবিরে আনন্দটা আর সবাইকে বার্তা দেওয়ার। সেটা ফ্লোরিয়ান ভার্টজের কথা থেকেই পরিষ্কার, ‘কাদের সঙ্গে আমাদের খেলা, তা নিয়ে আমাদের ভাবনা নেই। আমরা আক্রমণাত্মক ফুটবলটাই খেলতে চাই। আমরা আরও বেশি বেশি গোল করতে চাই। প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরাতে চাই। কাজটা আজ আমরা নিখুঁতভাবে করেছি, আগামী বছরও ধরে রাখতে চাই। আমি মনে করি, আমরা দল হিসেবে উন্নতির বড় একটা পদক্ষেপই নিয়ে নিয়েছি।’

ইয়ুর্গেন ক্লপ তো আরও এক কাঠি সরেস। তিনি শেষ কয়েক মাসে দলের সমালোচনার কথা মনে রেখেছেন। সেটাই যেন ফিরিয়ে দিতে চাইলেন। তার ভাষ্য, ‘আজ সবাই হাসিমুখে বাড়ি ফিরবে, এই ভেবে যে এই ফলের পর অন্তত পরের তিন-চার মাস কেউ জার্মান জাতীয় দল নিয়ে প্রশ্ন তুলবে না। সবাই ভাববে, এটা সত্যিই কিছু একটা হয়ে উঠতে পারে। ছেলেরা নিজেরাই নিজেদের চমকে দিচ্ছে।’

ক্লপের কথাটা পুরো দলকে ফুটিয়ে তুলছে ঠিক, তবে দল যেভাবে খেলেছে, তাতে বড় হয়ে উঠছে ভার্টজের কথাগুলোই। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণের পর আক্রমণ করে যাওয়া, প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরানো… এ তো ভিন্টেজ জার্মানি! এই জার্মানিকে গোটা বিশ্ব দেখেনি কত বছর! 

ডাচদের মতো প্রতিপক্ষের সঙ্গে এই ‘ভিন্টেজ’ পারফর্ম্যান্সটা দেখিয়ে জার্মানি যেন জানান দিল, আমরা আসছি। নিজেদের ভক্তদের আর সমালোচকদের তো বটেই, গোটা বিশ্বকেও!

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেশনস লিগে হতাশার মধ্যেও ইতালির জন্য সুখবর

নেশনস লিগে হতাশার মধ্যেও ইতালির জন্য সুখবর

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা

নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম

রোনালদোর রেকর্ড ভেঙে নেশনস লিগে ইতিহাস গড়লেন লেভানডফস্কি

রোনালদোর রেকর্ড ভেঙে নেশনস লিগে ইতিহাস গড়লেন লেভানডফস্কি

‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

নেশনস লিগ ‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

আরও পড়ুন

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’

আজকের খেলা: ১৭ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ১৭ নভেম্বর ২০২৬

ভারত সফরে শচীনের সঙ্গে ‘ক্রিকেট’ খেললেন ব্রিটেনের যুবরাজ

ভারত সফরে শচীনের সঙ্গে ‘ক্রিকেট’ খেললেন ব্রিটেনের যুবরাজ

দ্বিতীয় দিন শেষে দ.আফ্রিকার সংগ্রহ ২৮৭

দ্বিতীয় দিন শেষে দ.আফ্রিকার সংগ্রহ ২৮৭

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম