Logo
Logo
×

Advertisement

খেলা

পাকিস্তান সুপার লিগে দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

পাকিস্তান সুপার লিগে দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পাঁচ মাসের মাথায় নতুন ঠিকানা খুঁজে নিলেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১২তম আসরের জন্য তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে লাহোর কালান্দার্স।

২০২৫ সালের মে মাসে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন টেইট। চলতি বছরের জুনে সেই অধ্যায়ের ইতি টানেন তিনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি থাকলেও পারিবারিক কারণে দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার।

লাহোর কালান্দার্সের সঙ্গে অবশ্য টেইটের পরিচয় আগে থেকেই। গায়ানায় অনুষ্ঠিত সর্বশেষ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দলটির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তার। সেখানে কোচ হিসেবে তার দক্ষতা, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের ধরন এবং বিশেষ করে পেসারদের পারফরম্যান্স উন্নত করার সামর্থ্য নজর কেড়েছিল ফ্র্যাঞ্চাইজিটির কর্তাদের। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার তাকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে লাহোর।

খেলোয়াড়ি জীবনে বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিতি পেয়েছিলেন টেইট। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। অবসরের পর কোচিং ক্যারিয়ারেও উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছেন এই সাবেক পেসার।

পিএসএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন টেইট। সে সময় শাহিন শাহ আফ্রিদিসহ দেশটির বেশ কয়েকজন প্রতিভাবান পেসারকে কাছ থেকে দেখার ও তাদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তার।

লাহোরের প্রধান কোচের দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেইট। গ্লোবাল সুপার লিগে কাজ করার সময়ই ফ্র্যাঞ্চাইজিটির পরিবেশ ও দর্শনের সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

টেইট বলেন, লাহোর কালান্দার্সের প্রধান কোচ হতে পেরে তিনি আনন্দিত। গায়ানায় দলটির সঙ্গে কাজ করার সময় মালিক সামিন রানা ও ফ্র্যাঞ্চাইজির মূল্যবোধের সঙ্গে তার চিন্তাভাবনার মিল হয়েছিল। তাই নতুন দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় লাগেনি।

পাকিস্তানের ক্রিকেটার ও স্থানীয় কন্ডিশন সম্পর্কে আগে থেকেই ধারণা থাকায় এবার কাজ করতে সুবিধা হবে বলেও আশাবাদী তিনি। শাহিনসহ দেশটির অনেক ক্রিকেটারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে নিজের বাড়তি শক্তি হিসেবে দেখছেন নতুন এই কোচ।

অন্যদিকে টেইটকে আবারও নিজেদের পরিবারে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন লাহোর কালান্দার্সের মালিক ও প্রধান নির্বাহী সামিন রানা। তার মতে, দলটির সংস্কৃতি, খেলোয়াড় এবং সমর্থকদের আবেগ সম্পর্কে টেইটের ভালো ধারণা রয়েছে। তার অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা আগামী পিএসএলে দলকে আরও শক্তিশালী করবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবার বাংলাদেশের ড্রেসিংরুমের অভিজ্ঞতা পেছনে ফেলে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন শন টেইট। লাহোর কালান্দার্সের হয়ে তার সামনে এখন লক্ষ্য পিএসএলের শিরোপা জয়ের লড়াইয়ে দলকে সাফল্য এনে দেওয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি প্রধান

পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি প্রধান

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বিপিএলে দল কিনতে আগ্রহী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

বিপিএলে দল কিনতে আগ্রহী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

আইপিএলের সঙ্গে সংঘাত এড়াতে জানুয়ারিতে পিএসএল

আইপিএলের সঙ্গে সংঘাত এড়াতে জানুয়ারিতে পিএসএল

আরও পড়ুন

পাকিস্তান সুপার লিগে দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ

পাকিস্তান সুপার লিগে দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ

পড়াশোনায় কেমন ছিলেন মেসি? প্রকাশ্যে এল স্কুলজীবনের মার্কশিট

পড়াশোনায় কেমন ছিলেন মেসি? প্রকাশ্যে এল স্কুলজীবনের মার্কশিট

পাকিস্তানের মাটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সফরের সূচি প্রকাশ

পাকিস্তানের মাটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সফরের সূচি প্রকাশ

শুধু অস্ট্রেলিয়া নয়, ভারত-পাকিস্তানও বল টেম্পারিং করত—খাজার বিস্ফোরক দাবি

শুধু অস্ট্রেলিয়া নয়, ভারত-পাকিস্তানও বল টেম্পারিং করত—খাজার বিস্ফোরক দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম