Logo
Logo
×

Advertisement

খেলা

আইপিএলের সঙ্গে সংঘাত এড়াতে জানুয়ারিতে পিএসএল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

আইপিএলের সঙ্গে সংঘাত এড়াতে জানুয়ারিতে পিএসএল

Advertisement

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচির সঙ্গে সংঘাত এড়াতে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পিএসএল আয়োজনের প্রস্তাব নিয়ে পিসিবি ও আট ফ্র্যাঞ্চাইজির মালিকেরা আলোচনা করেছেন।

গত ১ সেপ্টেম্বর লন্ডনে পিএসএল পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি উত্থাপন করা হয়। পিএসএলের সম্প্রচার ও ডিজিটাল স্বত্বধারী ওয়ালি টেকনোলজিস জানুয়ারিতে আয়োজনের প্রস্তাব দেয়।

তাদের যুক্তি, এপ্রিল-মে মাসে পিএসএল আয়োজন করা হয় রমজানের পর। তখন অনেক প্রতিষ্ঠানের বিপণন ও টেলিভিশন বিজ্ঞাপনের বাজেটের বড় অংশই খরচ হয়ে যায়।

ফলে বিজ্ঞাপন থেকে প্রত্যাশিত আয় পাওয়া কঠিন হয়। তাছাড়া আইপিএলও চলে মার্চ থেকে মে মাস পর্যন্ত। 

তবে ফ্র্যাঞ্চাইজিগুলো শঙ্কামুক্ত নয়। তারা জানতে চায়, সময় বদলালেও সম্প্রচার স্বত্ব থেকে তাদের প্রাপ্য অর্থ পুরোপুরি নিশ্চিত থাকবে কি না।

বর্তমান চুক্তি অনুযায়ী, কেন্দ্রীয় রাজস্ব তহবিলের সম্প্রচার আয়ের ৯৫ শতাংশ পায় আট ফ্র্যাঞ্চাইজি। ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত পিএসএল ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে তা এপ্রিল-মে মাসে চলে যায়। 

আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে পিএসএল হলে আইপিএলের সঙ্গে সূচির সংঘাত এড়ানো যাবে। সে ক্ষেত্রে বিদেশি ক্রিকেটার পেতে পিএসএলকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ ও দক্ষিণ আফ্রিকার এসএ২০-এর সঙ্গে।

প্রস্তাব এসেছে সিন্ধু প্রদেশের করাচিতে শুরু করে পরে পাঞ্জাব হয়ে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে টুর্নামেন্ট নেওয়ার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বিপিএলে দল কিনতে আগ্রহী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

বিপিএলে দল কিনতে আগ্রহী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

পিএসএল সাফল্যের পর নাহিদের নজর এবার পাকিস্তান সিরিজে

পিএসএল সাফল্যের পর নাহিদের নজর এবার পাকিস্তান সিরিজে

এক ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন? মুখ খুললেন বাবর

এক ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন? মুখ খুললেন বাবর

পিএসএলে কে কোন পুরস্কার জিতলেন

পিএসএলে কে কোন পুরস্কার জিতলেন

ভাগ্যে যা নির্ধারিত আছে তাই আপনি পাবেন: বাবর আজম

ভাগ্যে যা নির্ধারিত আছে তাই আপনি পাবেন: বাবর আজম

আরও পড়ুন

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম