সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাকিব আল হাসান, শহীদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটারের রেকর্ড ছুঁলেন আরাফাত মিনহাস। মাত্র ২১ বছর বয়সে ৫টি ওয়ানডে খেলেই আলোচনায় পাকিস্তানের এই অলরাউন্ডার।
মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ফিফটির পর ঘূর্ণি জাদুতে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আরাফাত মিনহাস। একই ওয়ানডেতে ফিফটি ও ৫ বা বেশি উইকেটের নজির আছে ২৫বার।
বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের শহীদ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, ভারতের যুবরাজ সিংদের মত তারকারা করেছেন এই কীর্তি।
পাকিস্তানিদের মধ্যে আরাফাত মিনহাসের আগে একই ওয়ানডেতে ফিফটি ও ৫ উইকেট নিয়েছিলেন শহীদ আফ্রিদি (৩বার) ও আব্দুল রাজ্জাক। তাদের পাশে বসলেন মিনহাস।
ত্রিদেশীয় সিরিজে রাওয়ালপিন্ডিতে ৯ উইকেটে ৩০২ করেছিল পাকিস্তান। সাত নম্বরে নেমে মিনহাস ৫৮ বলে করেছিলেন ৫৯। এরপর বল হাতে ৪০ রানে নেন ৬ উইকেট। ২১৫-তে গুটিয়ে ৮৭ রানে হারে ইংল্যান্ড।
২০২৩ সালে চীনের হাংজুতে এশিয়ান গেমসে হংকংয়ের বিপক্ষে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক মিনহাসের। ৭ টি-টোয়ন্টিতে তার রান ৯৪ ও উইকেট ৯টি। ১৭ প্রথম শ্রেণির ম্যাচে ১ সেঞ্চুরিসহ করেছেন ৯৪১ রান, উইকেট ২২টি।
