Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ এএম

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

ছবি: সংগৃহীত

Advertisement

শাহাদাত হোসেন দীপুর দুর্দান্ত শতরানও শেষ পর্যন্ত বাংলাদেশকে ফাইনালে তুলতে পারল না। এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো ছিল না পাকিস্তানের। মাত্র ২১ রানের মধ্যেই দুই ওপেনারকে ফিরিয়ে স্বাগতিকদের চাপে ফেলে দেন রিপন মন্ডল। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে চার বলের ব্যবধানে মাজ সাদাকাত ও শামিল হুসেইনকে সাজঘরে ফেরান তিনি।

তবে প্রাথমিক সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তৃতীয় উইকেটে হাসান নেওয়াজ ও শাহজাইব খানের ১১০ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। হাসান নেওয়াজ ৬২ রান করে মোহাম্মদ রুবেলের বলে এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। এরপর শাহজাইব খানও ৫০ রান করে রাকিবুল হাসানের শিকার হন।

তবে ততক্ষণে জয়ের ভিত গড়ে ফেলেছিল পাকিস্তান। চতুর্থ উইকেটে অধিনায়ক আব্দুল সামাদ ও ফারহান ইউসাফের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ হয়ে আসে সমীকরণ। সামাদ ৪৪ এবং ইউসাফ ৪৬ রান করে দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন।

এর আগে টসের পর ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের আলী রাজার জোড়া আঘাতে সাজঘরে ফেরেন সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। সাইফ ২ এবং জয় ৯ রান করেন।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে দলের হাল ধরেন শাহাদাত হোসেন। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৯৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। অঙ্কন ৪২ রান করে সুফিয়ান মুকিমের বলে আউট হলে আবারও বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরের ওভারেই আরও দুই উইকেট হারিয়ে ১১০ রান থেকে ১১৮ রানেই পাঁচ ব্যাটারকে হারায় দলটি।

এ অবস্থায় এসএম মেহরবকে নিয়ে প্রতিরোধ গড়েন শাহাদাত। ষষ্ঠ উইকেটে দুজন যোগ করেন ৫২ রান। তবে এরপর আবারও ছন্দপতন হয় বাংলাদেশের ইনিংসে। মাত্র ২২ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় দলটি। মেহরব ও মোহাম্মদ রুবেলকে ফিরিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান হাসান নেওয়াজ। রাকিবুল হাসানও ১০ রান করে আহমেদ দানিয়ালের বলে আউট হন।

একপ্রান্ত আগলে রেখে দলের সংগ্রহ বাড়ানোর দায়িত্ব পালন করেন শাহাদাত। শেষ পর্যন্ত ১৯২ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ তার ব্যাটেই লড়াই করার মতো পুঁজি পায়।

ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে ছিলেন শাহাদাত। প্রথম দুই বলে এক রান নেওয়ার পর তৃতীয় বলে ছক্কা হাঁকান রিপন মন্ডল। পরের বলে লেগ বাই থেকে এক রান নিয়ে শাহাদাতকে আবার স্ট্রাইকে পাঠান তিনি। পঞ্চম বলে মিডউইকেট দিয়ে দৃষ্টিনন্দন ছক্কা মেরে শতক পূর্ণ করেন ২৪ বছর বয়সি এই ব্যাটার।

১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থাকেন শাহাদাত। অন্য প্রান্তে রিপন মন্ডল অপরাজিত ছিলেন ১৯ রানে। তাদের ব্যাটে ভর করে ২৩২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

কিন্তু দীপুর অসাধারণ ইনিংসের পরও বোলিংয়ে সেই লড়াই ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ফলে সেমিফাইনাল থেকেই শেষ হলো তাদের এশিয়া কাপ রাইজিং স্টারস অভিযান। অন্যদিকে বাংলাদেশকে বিদায় করে ফাইনালের টিকিট নিশ্চিত করল পাকিস্তান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তানের মাটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সফরের সূচি প্রকাশ

পাকিস্তানের মাটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সফরের সূচি প্রকাশ

‘সামর্থ্যের ঘাটতি তো অবশ্যই আছে’, দলের ব্যর্থতা স্বীকার শান্তর

‘সামর্থ্যের ঘাটতি তো অবশ্যই আছে’, দলের ব্যর্থতা স্বীকার শান্তর

হোয়াইটওয়াশের লজ্জার পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও অবনতি বাংলাদেশের

হোয়াইটওয়াশের লজ্জার পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও অবনতি বাংলাদেশের

ইনিংস ব্যবধানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ইনিংস ব্যবধানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

আরও পড়ুন

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

নিজেদের মাঠেই লজ্জায় ডুবল অস্ট্রেলিয়া

নিজেদের মাঠেই লজ্জায় ডুবল অস্ট্রেলিয়া

মার্শাল আর্টে ইতিহাস গড়লেন এক মুসলিম

মার্শাল আর্টে ইতিহাস গড়লেন এক মুসলিম

তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, রোনালদো রাজি হলেই ঘটবে অভূতপূর্ব ঘটনা

তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, রোনালদো রাজি হলেই ঘটবে অভূতপূর্ব ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম