Logo
Logo
×

Advertisement

খেলা

হোয়াইটওয়াশের লজ্জার পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও অবনতি বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

হোয়াইটওয়াশের লজ্জার পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও অবনতি বাংলাদেশের

ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে বড় ব্যবধানে হারের মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। এই পরাজয়ের ফলে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় এক ধাপ নিচে নেমে গেছে টাইগাররা। পাঁচ নম্বর থেকে বাংলাদেশের অবস্থান এখন ছয়ে। বিপরীতে, জয়ের ধারাবাহিকতায় শীর্ষস্থান আরও সুসংহত করেছে দক্ষিণ আফ্রিকা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিকরা। ম্যাচের তৃতীয় দিনেই জয় তুলে নিয়ে দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে প্রোটিয়ারা।

এই হারের প্রভাব পড়েছে ডব্লিউটিসির পয়েন্ট টেবিলেও। এখন পর্যন্ত ১০টি টেস্ট খেলে তিন জয়, পাঁচ পরাজয় ও দুই ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৪ পয়েন্ট। তাদের পয়েন্ট জয়ের হার কমে দাঁড়িয়েছে ৩৬.৬৭ শতাংশে। ফলে আগের পঞ্চম অবস্থান হারিয়ে ছয়ে নেমে যেতে হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের ওপরে পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। ১৬টি ম্যাচে ৭ জয়, ৮ হার ও এক ড্রয়ে ইংলিশদের পয়েন্ট ৭৪। তাদের পয়েন্ট জয়ের হার ৩৮.৫৪ শতাংশ। অর্থাৎ, এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে ১.৮৭ শতাংশ এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

অন্যদিকে, বড় জয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। ৯ ম্যাচে ৭ জয় ও ২ পরাজয়ে তাদের পয়েন্ট ৮৪। প্রোটিয়াদের পয়েন্ট জয়ের হার ৭৭.৭৮ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট জয়ের হার ৬৯.২৩ শতাংশ। ফলে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে বেশ ভালো অবস্থানেই রয়েছে দক্ষিণ আফ্রিকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইনিংস ব্যবধানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ইনিংস ব্যবধানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন যে ১২ বাংলাদেশি

আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন যে ১২ বাংলাদেশি

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

সেঞ্চুরিয়নে প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার দাপট

সেঞ্চুরিয়নে প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার দাপট

৯১ রানে অলআউট হয়ে একগাদা লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ

৯১ রানে অলআউট হয়ে একগাদা লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ

আরও পড়ুন

হোয়াইটওয়াশের লজ্জার পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও অবনতি বাংলাদেশের

হোয়াইটওয়াশের লজ্জার পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও অবনতি বাংলাদেশের

আর্জেন্টিনার ম্যাচে থাকবেন বাংলাদেশি আম্পায়ার

আর্জেন্টিনার ম্যাচে থাকবেন বাংলাদেশি আম্পায়ার

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

ইনিংস ব্যবধানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ইনিংস ব্যবধানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম