ছবি: ক্রিকইনফো
|
ফলো করুন |
|
|---|---|
পরপর দুই বলে বোল্ড আউট করে নিজের ফাইফার পূরণ করেছেন দক্ষিণ আফ্রিকার বোলার উইয়ান মুল্ডার। আর এতে ইনিংস হারের শঙ্কা আরও তীব্র হলো বাংলাদেশের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভার শেষে বাংলাদেশের দলীয় রান ১৬৯, উইকেট হারিয়ে ফেলেছে ৭টি। এখনো ২৩৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
প্রথম ইনিংসের পর ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসেও দুর্দশা বাংলাদেশের। যেখানে বিশাল লক্ষ্য তাড়া করার কথা, সেখানে টাইগারদের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪১ রান এসেছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে।
এছাড়া আর কেউই ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে পারেননি। স্বাগতিক বোলারদের তোপের মুখে কোনো জুটিও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি।
ইনিংস ব্যবধানে হার এখন শুধুই সময়ের অপেক্ষা। ম্যাচের সঙ্গে সিরিজটাও খোয়ানোর পথে আছে বাংলাদেশ।
