Logo
Logo
×

Advertisement

খেলা

ব্যালন ডি’অরে মেসির ভোট তালিকায় চার আর্জেন্টাইন ছাড়াও এগিয়ে যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

ব্যালন ডি’অরে মেসির ভোট তালিকায় চার আর্জেন্টাইন ছাড়াও এগিয়ে যারা

ছবি: সংগৃহীত

Advertisement

আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির ফুটবলীয় পছন্দের তালিকায় কারা জায়গা পেয়েছেন, তা নিয়ে আগ্রহের শেষ নেই সমর্থকদের। এবার প্রকাশ্যে এসেছে ভোটার হিসেবে মেসির পছন্দের ফুটবলারদের নাম।

১১ জনের এই তালিকায় রয়েছেন চার আর্জেন্টাইন। তবে মেসির কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন স্পেন জাতীয় দলের অন্যতম সেরা মিডফিল্ডার ও তার সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।

ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবল প্রকাশ করেছে মেসির ভোটের বিস্তারিত হিসাব। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের মূল পুরস্কারে এবং ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত তরুণ ফুটবলারদের জন্য দেওয়া কোপা ট্রফিতে ভোট দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

জাতীয় দলের অধিনায়ক থাকায় ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। পরবর্তী সময়ে ২০২১ সাল থেকে কোপা ট্রফির ভোটার হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

মেসির ভোট পাওয়া আর্জেন্টাইন চার ফুটবলার হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো ও আলেহান্দ্রো গারনাচো। এদের মধ্যে আগুয়েরো দুইবার মেসির ভোট পেয়েছেন। ব্যালন ডি’অরের মূল পুরস্কারের ভোটে ছিলেন আগুয়েরো, দি মারিয়া ও মাশ্চেরানো। আর কোপা ট্রফির ভোটে জায়গা পেয়েছেন গারনাচো।

তবে মেসির ভোটের তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম ইনিয়েস্তার। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা পাঁচটি আসরেই বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডারকে ভোট দিয়েছেন তিনি। এর মধ্যে দুইবার ইনিয়েস্তাকে রেখেছেন নিজের প্রথম পছন্দ হিসেবে। পাশাপাশি একাধিকবার ভোট পেয়েছেন আরেক সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজও।

২০১৪ সালের ব্যালন ডি’অরের ভোটে মেসির পছন্দের তালিকাটি ছিল বেশ তাৎপর্যপূর্ণ। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের পর অনুষ্ঠিত সেই ভোটে প্রথম পছন্দ হিসেবে দি মারিয়াকে বেছে নেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন ইনিয়েস্তা এবং তৃতীয় স্থানে মাশ্চেরানো। নিয়ম অনুযায়ী, ভোটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া খেলোয়াড়েরা যথাক্রমে পাঁচ, তিন ও এক পয়েন্ট পান।

কোপা ট্রফিতেও মেসির ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ২০২৬ সালের আসরে তার প্রথম পছন্দ ছিলেন লামিন ইয়ামাল। শেষ পর্যন্ত ৯৬-৯৪ ভোটের ব্যবধানে পাউ কুবারসিকে পেছনে ফেলে পুরস্কার জেতেন বার্সেলোনার এই তরুণ তারকা। অর্থাৎ, মাত্র দুই ভোটের ব্যবধানে নির্ধারিত হয়েছিল এবারের বিজয়ী।

ব্যালন ডি’অরে মেসির ভোট

  • ২০১১: প্রথম জাভি হার্নান্দেজ, দ্বিতীয় আন্দ্রেস ইনিয়েস্তা, তৃতীয় সার্জিও আগুয়েরো।
  • ২০১২: প্রথম আন্দ্রেস ইনিয়েস্তা, দ্বিতীয় জাভি হার্নান্দেজ, তৃতীয় সার্জিও আগুয়েরো।
  • ২০১৩: প্রথম আন্দ্রেস ইনিয়েস্তা, দ্বিতীয় জাভি হার্নান্দেজ, তৃতীয় নেইমার।
  • ২০১৪: প্রথম আনহেল দি মারিয়া, দ্বিতীয় আন্দ্রেস ইনিয়েস্তা, তৃতীয় হাভিয়ের মাশ্চেরানো।
  • ২০১৫: প্রথম লুইস সুয়ারেজ, দ্বিতীয় নেইমার, তৃতীয় আন্দ্রেস ইনিয়েস্তা।

কোপা ট্রফিতে মেসির ভোট

  • ২০২১: প্রথম পেদ্রি, দ্বিতীয় নুনো মেন্দেস, তৃতীয় জুড বেলিংহ্যাম।
  • ২০২২: প্রথম গাভি, দ্বিতীয় নুনো মেন্দেস, তৃতীয় জুড বেলিংহ্যাম।
  • ২০২৩: প্রথম জামাল মুসিয়ালা, দ্বিতীয় পেদ্রি, তৃতীয় জুড বেলিংহ্যাম।
  • ২০২৪: প্রথম লামিনে ইয়ামাল, দ্বিতীয় পাউ কুবারসি, তৃতীয় আলেহান্দ্রো গারনাচো।
  • ২০২৫: প্রথম লামিনে ইয়ামাল, দ্বিতীয় দেজিরে দুয়ে, তৃতীয় পাউ কুবারসি।
  • ২০২৬: প্রথম লামিনে ইয়ামাল, দ্বিতীয় পাউ কুবারসি, তৃতীয় ইব্রাহিম মাজা।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি

মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি

‘গুরুতর অপরাধ’ লাল কার্ড পেলেন না মেসি!

‘গুরুতর অপরাধ’ লাল কার্ড পেলেন না মেসি!

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি

মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি

এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি

এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

মেসির উত্তরসূরি হিসেবে যে তরুণকে বেছে নিলেন তার মা

মেসির উত্তরসূরি হিসেবে যে তরুণকে বেছে নিলেন তার মা

আরও পড়ুন

ব্যালন ডি’অরে মেসির ভোট তালিকায় চার আর্জেন্টাইন ছাড়াও এগিয়ে যারা

ব্যালন ডি’অরে মেসির ভোট তালিকায় চার আর্জেন্টাইন ছাড়াও এগিয়ে যারা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

কামিন্স ‘ব্যক্তিগত আক্রমণ’ করবেন তা আশা করিনি: খাজা

কামিন্স ‘ব্যক্তিগত আক্রমণ’ করবেন তা আশা করিনি: খাজা

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম