Logo
Logo
×

Advertisement

খেলা

পাকিস্তানের মাটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সফরের সূচি প্রকাশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

পাকিস্তানের মাটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সফরের সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

Advertisement

নতুন বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ঐতিহাসিক এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে এই সিরিজকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দলটি।

ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রায়েম ওয়েস্টের মতে, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ দুই দলের জন্যই বিশেষ তাৎপর্য বহন করছে। শুরুতে বিভিন্ন ফরম্যাটে সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়েস্টের ভাষ্য, বিশ্বকাপ বাছাইপর্বের আগে ওয়ানডে ফরম্যাটে খেলার সুযোগ আয়ারল্যান্ডের খেলোয়াড়দের প্রস্তুতিতে সহায়তা করবে। একই সঙ্গে ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের জন্যও সিরিজটি গুরুত্বপূর্ণ। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও দেশটির ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্কের কথাও উল্লেখ করেছেন তিনি। এই প্রথম সফরের মধ্য দিয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও নিয়মিত সিরিজ আয়োজনের সম্ভাবনা দেখছেন ওয়েস্ট।

পাকিস্তানের জাতীয় দলের মুখোমুখি হওয়ার আগে দেশটির ‘এ’ দল শাহিনসের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। ১৩ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই লড়াই। এরপর ২০ থেকে ২৪ জানুয়ারি পাকিস্তানের মূল দলের বিপক্ষে মাঠে নামবে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।

সফরে মোট ছয়টি ম্যাচ খেলবে আইরিশরা। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

উল্লেখ্য, ঘরের মাঠে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান। শাহিন আফ্রিদির নেতৃত্বে ইংল্যান্ড ও শ্রীলংকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবে তারা।

পাকিস্তান-আয়ারল্যান্ড সিরিজের সূচি

  • প্রথম ওয়ানডে – ২০ জানুয়ারি
  • দ্বিতীয় ওয়ানডে – ২২ জানুয়ারি
  • তৃতীয় ওয়ানডে – ২৪ জানুয়ারি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে কি ক্রিকেটের সৌজন্য হারিয়ে যাচ্ছে?

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে কি ক্রিকেটের সৌজন্য হারিয়ে যাচ্ছে?

আবারও বল বিকৃতির চেষ্টা অস্ট্রেলিয়ার, বেরিয়ে এলো থলের বিড়াল

আবারও বল বিকৃতির চেষ্টা অস্ট্রেলিয়ার, বেরিয়ে এলো থলের বিড়াল

স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দিচ্ছে পাকিস্তানের সরকার

স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দিচ্ছে পাকিস্তানের সরকার

টস জিতল পাকিস্তান, রেফারি বললেন ‘ভারত জিতেছে’

টস জিতল পাকিস্তান, রেফারি বললেন ‘ভারত জিতেছে’

তারকাখচিত ভারতকে ধসিয়ে সেমিফাইনালের খুব কাছে পাকিস্তান

তারকাখচিত ভারতকে ধসিয়ে সেমিফাইনালের খুব কাছে পাকিস্তান

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

আরও পড়ুন

পড়াশোনায় কেমন ছিলেন মেসি? প্রকাশ্যে এল স্কুলজীবনের মার্কশিট

পড়াশোনায় কেমন ছিলেন মেসি? প্রকাশ্যে এল স্কুলজীবনের মার্কশিট

পাকিস্তানের মাটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সফরের সূচি প্রকাশ

পাকিস্তানের মাটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সফরের সূচি প্রকাশ

শুধু অস্ট্রেলিয়া নয়, ভারত-পাকিস্তানও বল টেম্পারিং করত—খাজার বিস্ফোরক দাবি

শুধু অস্ট্রেলিয়া নয়, ভারত-পাকিস্তানও বল টেম্পারিং করত—খাজার বিস্ফোরক দাবি

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম