Logo
Logo
×

Advertisement

খেলা

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

ছবি: সংগৃহীত

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে চান ভারতের ১৫ বছর বয়সী ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী। শুধু ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙাই নয়, এই সংস্করণে প্রথম ব্যাটার হিসেবে এক ইনিংসে ২০০ রান করার লক্ষ্যও ঠিক করেছেন তিনি।

সম্প্রতি সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে ‘দ্য সুইচ’ অনুষ্ঠানে নিজের এই উচ্চাকাঙ্ক্ষার কথা জানান বৈভব। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চাই। গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চাই।’

পিটারসেন যখন তাকে গেইলের রেকর্ডের কথা মনে করিয়ে দেন, তখন আত্মবিশ্বাসের সঙ্গে বৈভব বলেন, কোনো ম্যাচে পুরো ২০ ওভার ব্যাট করার সুযোগ পেলে তিনি সেই রেকর্ড ভাঙতে পারবেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি গেইলের দখলে। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। এক যুগেরও বেশি সময় ধরে অক্ষত রয়েছে সেই রেকর্ড।

তবে বড় ইনিংস খেলা বৈভবের জন্য নতুন কিছু নয়। মাত্র ১৫ বছর বয়সেই বয়সভিত্তিক ক্রিকেট ও ঘরোয়া প্রতিযোগিতায় একাধিক নজরকাড়া ইনিংস খেলেছেন বিহারের এই ব্যাটার। বিজয় হাজারে ট্রফিতে তার সর্বোচ্চ ইনিংস ১৯০ রান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস।

টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১৪৪ রান। দ্রুত রান তোলার সামর্থ্যের কারণে এরই মধ্যে ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন তিনি।

যুব ওয়ানডেতেও রেকর্ড গড়েছেন বৈভব। গত বছর ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করেন তিনি, যা যুব ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ড।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যুব টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় ভারতীয়দের মধ্যে যৌথভাবে তৃতীয় অবস্থানেও জায়গা করে নিয়েছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সূর্যবংশীর বয়স নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারের সন্দেহ

সূর্যবংশীর বয়স নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারের সন্দেহ

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পেলেন কীভাবে?

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পেলেন কীভাবে?

৫২ বলেই ডাবল সেঞ্চুরি করে যত রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

৫২ বলেই ডাবল সেঞ্চুরি করে যত রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে কি ক্রিকেটের সৌজন্য হারিয়ে যাচ্ছে?

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে কি ক্রিকেটের সৌজন্য হারিয়ে যাচ্ছে?

ভারতীয় ওপেনারের তাণ্ডব— ৬৮ বলে ১৮১ রান, ছক্কা মারলেন ১৯টি

ভারতীয় ওপেনারের তাণ্ডব— ৬৮ বলে ১৮১ রান, ছক্কা মারলেন ১৯টি

ভারত অধিনায়কের জোরালো দাবি কানেই তুলল না আইসিসি

ভারত অধিনায়কের জোরালো দাবি কানেই তুলল না আইসিসি

আরও পড়ুন

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

প্রতিদ্বন্দ্বিতাই মেসি-রোনালদোর ক্যারিয়ার দীর্ঘ করেছে: গার্দিওলা

প্রতিদ্বন্দ্বিতাই মেসি-রোনালদোর ক্যারিয়ার দীর্ঘ করেছে: গার্দিওলা

সূর্যবংশীর বয়স নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারের সন্দেহ

সূর্যবংশীর বয়স নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারের সন্দেহ

চার বছর ধরে বন্ধ কাবাডি লিগ

চার বছর ধরে বন্ধ কাবাডি লিগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম