Logo
Logo
×

Advertisement

খেলা

স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দিচ্ছে পাকিস্তানের সরকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ এএম

স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দিচ্ছে পাকিস্তানের সরকার

সংগৃহীত

Advertisement

পাকিস্তানের পেশোয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে খাইবার পাখতুনখোয়া সরকার। এ জন্য প্রাদেশিক ক্রীড়া বিভাগকে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিষয়টি জানিয়েছেন প্রদেশটির গভর্নর ফয়সাল করিম কুন্দি।

তবে স্টেডিয়ামের নতুন নাম কী হবে, তা জানাননি তিনি। কুন্দি বলেছেন, সরকারি ক্রীড়া স্থাপনার নাম রাজনৈতিক ব্যক্তিত্বের নামে রাখতে চায় না সরকার।

তিনি বলেন, ‘আমরা নিজেদের রাজনৈতিক দলের কোনো ব্যক্তির নামে স্টেডিয়ামের নাম রাখব না। আরবাব নিয়াজ প্রদেশের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন।’

একসময় স্টেডিয়ামটির নাম ছিল আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়াম। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই সরকারের আমলে প্রাদেশিক মন্ত্রিসভা এর নাম পরিবর্তন করে ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম রাখার অনুমোদন দেয়। এরপর সে বছরের এপ্রিলে স্টেডিয়ামের পুনঃনির্মাণের সময় এই মাঠের নাম বদলে ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম রাখা হয়।

নাম পরিবর্তনের সিদ্ধান্তে আপত্তি জানান প্রয়াত আরবাব নিয়াজ মুহাম্মদের পরিবারের সদস্যরা। পরে বিষয়টি গড়ায় পেশোয়ার হাইকোর্টে। ২০২৬ সালের মার্চে নাম পরিবর্তনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রাদেশিক সরকারের কাছে জবাব চান।

১৯৮৪ সালে নির্মিত স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক ক্রিকেটও হয়েছে। তবে সর্বশেষ ২০০৬ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি ওয়ানডে ম্যাচ হয়েছিল এখানে। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেনি স্টেডিয়ামটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের পার্থক্য কেমন?

ইসলামাবাদে স্পিকারকে উষ্ণ অভ্যর্থনা

ইসলামাবাদে স্পিকারকে উষ্ণ অভ্যর্থনা

পাকিস্তানে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নিল বাংলাদেশ

পাকিস্তানে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নিল বাংলাদেশ

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

দিল্লিতে ভারতীয় সাংবাদিকদের ২ ইস্যুতে করা প্রশ্ন এড়িয়ে গেলেন পাকিস্তানের মন্ত্রী

দিল্লিতে ভারতীয় সাংবাদিকদের ২ ইস্যুতে করা প্রশ্ন এড়িয়ে গেলেন পাকিস্তানের মন্ত্রী

আরও পড়ুন

স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দিচ্ছে পাকিস্তানের সরকার

স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দিচ্ছে পাকিস্তানের সরকার

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

৯১ রানে অলআউট হয়ে একগাদা লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ

৯১ রানে অলআউট হয়ে একগাদা লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ

আজকের খেলা: ২৪ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ২৪ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম