Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দিল্লিতে ভারতীয় সাংবাদিকদের ২ ইস্যুতে করা প্রশ্ন এড়িয়ে গেলেন পাকিস্তানের মন্ত্রী

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

দিল্লিতে ভারতীয় সাংবাদিকদের ২ ইস্যুতে করা প্রশ্ন এড়িয়ে গেলেন পাকিস্তানের মন্ত্রী

পাকিস্তানের পরিবেশমন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক

Advertisement

সন্ত্রাসবাদ ও সিন্ধু নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যে নয়াদিল্লিতে এসে বিষয়গুলো নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পাকিস্তানের পরিবেশমন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। 

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) তিন দিনের ‘সভ্যতার সংলাপ’ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন তিনি। তবে সম্মেলনের শেষ দিনে সাংবাদিকরা সন্ত্রাসবাদ ও সিন্ধু পানিচুক্তি নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, দ্বিপক্ষীয় আলোচনার জন্য তিনি ভারতে আসেননি; তবে এ বিষয়ে আলোচনার আমন্ত্রণ জানানো হলে নিজের বক্তব্য তুলে ধরবেন।

রোববার (২২ নভেম্বর) নয়াদিল্লিতে তিন দিনের এই সম্মেলন শেষ হয়। সমাপনী দিনে প্রকাশিত যৌথ ঘোষণায় বিশ্বের বিভিন্ন সভ্যতার প্রতি সম্মান প্রদর্শন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

ভারতের আয়োজনে গত শুক্রবার (২০ নভেম্বর) পুরানা কিল্লায় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যরাষ্ট্র হিসেবে পাকিস্তানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে সম্মেলনে যোগ দেন দেশটির পরিবেশমন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। 

‘দ্বিপক্ষীয় আলোচনার জন্য আসিনি’

সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের মন্ত্রী বলেন, তিনি দ্বিপক্ষীয় বৈঠকের উদ্দেশ্যে ভারতে আসেননি। তাই দ্বিপক্ষীয় বিষয় নিয়ে মন্তব্য করার প্রশ্ন ওঠে না। তবে এসব বিষয়ে আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি অবশ্যই জবাব দেবেন এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ পেলে তাতেও অংশ নিতে প্রস্তুত।

সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে কিনা, সে বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বিবেক আগরওয়াল জানান, দুই পক্ষের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। 

বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের এই মন্ত্রীর ভারত সফর বিশেষ তাৎপর্য পেয়েছে। মুসাদ্দিক মালিক অতীতে ভারতের কঠোর সমালোচনা করেছেন। এর আগে সিন্ধু পানিচুক্তি নিয়ে বিরোধের সময় তিনি মন্তব্য করেছিলেন, যারা নদীর পানি নিয়ন্ত্রণ করতে চায়, তাদের হাত কেটে দেওয়া উচিত। তার সেই বক্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।

সিন্ধু পানিচুক্তি নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে তীব্র হয়েছে। পাশাপাশি, সন্ত্রাসবাদ ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নেও ভারত-পাকিস্তান সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানানো নিয়ে ভারতের রাজনৈতিক মহলেও বিতর্ক তৈরি হয়।

কংগ্রেসসহ বিরোধী দলগুলো এ নিয়ে নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছে। কংগ্রেসের কটাক্ষ, যাদের বিরুদ্ধে জঙ্গিদের মদদ দিয়ে ভারতীয়দের হত্যার অভিযোগ রয়েছে, সেই পাকিস্তানকেই ভারতে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়নের ব্যবস্থা করছে সরকার। 

তবে দিল্লির সম্মেলনে পাকিস্তানের উপস্থিতি এবং মন্ত্রীর বক্তব্যে দুই দেশের সম্পর্কের বরফ গলার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। বরং সাংস্কৃতিক সহযোগিতার আন্তর্জাতিক মঞ্চেও ভারত-পাকিস্তানের রাজনৈতিক দূরত্ব যে অটল রয়েছে, সাম্প্রতিক এই সফর তা আরও একবার সামনে নিয়ে এসেছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাড়ি না পেয়ে বাগ্‌বিতণ্ডা, বিয়ে না করেই চলে গেলেন বর

গাড়ি না পেয়ে বাগ্‌বিতণ্ডা, বিয়ে না করেই চলে গেলেন বর

সাদা গাড়িতে এসেছিলেন আ.লীগের শীর্ষ ৪ নেতা, সীমান্তে ছিলেন ২ ঘণ্টা

সাদা গাড়িতে এসেছিলেন আ.লীগের শীর্ষ ৪ নেতা, সীমান্তে ছিলেন ২ ঘণ্টা

হায়দরাবাদে ২৬/১১-এর আদলে বড় হামলার হুমকি, সর্বোচ্চ সতর্কতা জারি

হায়দরাবাদে ২৬/১১-এর আদলে বড় হামলার হুমকি, সর্বোচ্চ সতর্কতা জারি

অরুণাচল সীমান্তে ভারত-চীনের টানা ১০ দিনের বৈঠক, নেপথ্যে কী?

অরুণাচল সীমান্তে ভারত-চীনের টানা ১০ দিনের বৈঠক, নেপথ্যে কী?

সীমান্তে আ.লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

সীমান্তে আ.লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

ভেস্তে গেল কপ৩১ সম্মেলন, বড় চুক্তি ছাড়াই শেষ

ভেস্তে গেল কপ৩১ সম্মেলন, বড় চুক্তি ছাড়াই শেষ

আরও পড়ুন

খ্রিষ্টান নানা–নানির কাছে বড় হলেও মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ

খ্রিষ্টান নানা–নানির কাছে বড় হলেও মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ

দিল্লিতে ভারতীয় সাংবাদিকদের ২ ইস্যুতে করা প্রশ্ন এড়িয়ে গেলেন পাকিস্তানের মন্ত্রী

দিল্লিতে ভারতীয় সাংবাদিকদের ২ ইস্যুতে করা প্রশ্ন এড়িয়ে গেলেন পাকিস্তানের মন্ত্রী

ট্রাম্পের বন্ধু পুতিন, কিন্তু ইউক্রেন ইস্যুতে নয়: মার্কিন গোয়েন্দাপ্রধান

ট্রাম্পের বন্ধু পুতিন, কিন্তু ইউক্রেন ইস্যুতে নয়: মার্কিন গোয়েন্দাপ্রধান

টানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ

টানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম