Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

টানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম

টানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দাম বিশ্ববাজারে বেড়েছে। সংগৃহীত ছবি

Advertisement

ভূরাজনৈতিক উত্তেজনা আর ডলারের মূল্যবৃদ্ধির কারণে গত সপ্তাহে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের দাম। তবে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান ধাতুটি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) লেনদেনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অস্থিরতা এবং দেশটির আসন্ন মূল্যস্ফীতির তথ্য ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে এই দাম বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৩ হাজার ৬১৬ ডলার ৫১ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬১৬ ডলার ৬০ সেন্টে পৌঁছায়।

এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমেছিল। গত মার্চের পর এটিই ছিল ধাতুটির সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের শেয়ারে বড় ধরনের পতন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের সুদের হার সম্পর্কে বিনিয়োগকারীদের প্রত্যাশায় পরিবর্তন এনেছে। এতে স্বর্ণের দামে কিছুটা সমর্থন তৈরি হয়েছে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৯৩ দশমিক ৫ শতাংশ। গত সপ্তাহে এই সম্ভাবনা ছিল প্রায় ১০০ শতাংশ। সুদের হার বাড়ার সম্ভাবনা কমলে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় কমে যায়। ফলে স্বর্ণের আকর্ষণ বাড়ে।

তবে বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের এই উত্থানকে এখনই দরপতনের সমাপ্তি হিসেবে দেখার সুযোগ নেই। শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের বাধ্যতামূলক সম্পদ বিক্রির কারণে স্বর্ণের দামে আবারও চাপ তৈরি হতে পারে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। সোমবার স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ ডলার ৪১ সেন্ট হয়েছে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বেড়েছে ১ দশমিক ২ শতাংশ করে। এগুলোর প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ ডলার ৮৫ সেন্ট এবং ৯০৩ ডলার ১৫ সেন্টে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে

আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে

আজ কত দামে মিলছে ২২ ক্যারেটের স্বর্ণ?

আজ কত দামে মিলছে ২২ ক্যারেটের স্বর্ণ?

হঠাৎ কেন কমছে স্বর্ণের দাম, নেপথ্যে যেসব কারণ

হঠাৎ কেন কমছে স্বর্ণের দাম, নেপথ্যে যেসব কারণ

এখন কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়?

এখন কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়?

আরও কমবে স্বর্ণের দাম, মিলল যে ইঙ্গিত

আরও কমবে স্বর্ণের দাম, মিলল যে ইঙ্গিত

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

টানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ

টানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ

আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে

আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে

আজ কত দামে মিলছে ২২ ক্যারেটের স্বর্ণ?

আজ কত দামে মিলছে ২২ ক্যারেটের স্বর্ণ?

হঠাৎ কেন কমছে স্বর্ণের দাম, নেপথ্যে যেসব কারণ

হঠাৎ কেন কমছে স্বর্ণের দাম, নেপথ্যে যেসব কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম