Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

এখন কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ এএম

এখন কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়?

ফাইল ছবি।

Advertisement

বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা পতনে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গত এক সপ্তাহেই মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ, যা আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এমন পরিস্থিতিতে স্বর্ণের দাম আরও কমার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে এই দরপতন কি স্বর্ণ কেনার জন্য ভালো সুযোগ তৈরি করেছে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় পতন? অতীতের বাজারচিত্র কী বলছে?

বিশ্ববাজারে স্বর্ণের দাম গত এক সপ্তাহে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ কমেছে। রয়টার্স বলছে, এটি শেষ আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের সীমার কাছাকাছি পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সীমা ভেঙে গেলে দাম আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে নেমে যেতে পারে।

রয়টার্স জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম নেমে আসে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। এর আগে একপর্যায়ে দাম কমে ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

এফএক্সএমপায়ারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার ২ দশমিক ৮৮ শতাংশে থাকা এবং টানা চার সপ্তাহ ধরে ডলারের দর বাড়ার কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। এ ছাড়া ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পক্ষে অধিকাংশ নীতিনির্ধারকের অবস্থান উঠে এসেছে।

বাজার বিশ্লেষণে বলা হচ্ছে, প্রতি আউন্স ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার স্বর্ণের জন্য স্বল্পমেয়াদি প্রতিরোধস্তর হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে, ৩ হাজার ৫০০ ডলারের নিচে নামলে পরবর্তী স্তর হতে পারে ৩ হাজার ৩০০ ডলার। আগামী ২৫ নভেম্বর প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) প্রতিবেদনও স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্বর্ণের সাম্প্রতিক দরপতনে ২০২৬ সালের জানুয়ারিতে রেকর্ড করা সর্বোচ্চ দাম থেকে মূল্যবান এই ধাতুর মূল্য প্রায় ৩২ শতাংশ কমেছে। তবে ইতিহাস বলছে, বড় ধরনের দরপতনের পর আগের সর্বোচ্চ দামে ফিরতে স্বর্ণের বাজারকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।

লাইভমিন্টে প্রকাশিত ফান্ডসইন্ডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, অতীতে ৩০ শতাংশের বেশি দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় নিয়েছে।

১৯৮০ সালের বাজারচক্রে স্বর্ণের দাম ৫৭ শতাংশ কমার পর আগের সর্বোচ্চ দামে ফিরতে প্রায় ১০ বছর লেগেছিল। ১৯৯৬ সালের দরপতনের পর সময় লাগে ৬ বছর ৪ মাস। আর ২০১২ সালের বাজারচক্রে দাম ২৯ শতাংশ কমার পর ২০১৯ সালের জুনে আগের সর্বোচ্চ অবস্থানে ফিরে আসে। এ ক্ষেত্রে সময় লেগেছিল ৬ বছর ৭ মাস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আরও কমবে স্বর্ণের দাম, মিলল যে ইঙ্গিত

আরও কমবে স্বর্ণের দাম, মিলল যে ইঙ্গিত

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

পুরোনো স্বর্ণ বিক্রি-বদলে নতুন নিয়ম, ১ লাখে কত টাকা পাবেন?

পুরোনো স্বর্ণ বিক্রি-বদলে নতুন নিয়ম, ১ লাখে কত টাকা পাবেন?

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

ভারতে ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৯২ হাজার টাকা!

ভারতে ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৯২ হাজার টাকা!

এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?

এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?

আরও পড়ুন

এখন কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়?

এখন কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়?

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমবে স্বর্ণের দাম, মিলল যে ইঙ্গিত

আরও কমবে স্বর্ণের দাম, মিলল যে ইঙ্গিত

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম